IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮
Home >> টপ নিউজ >> খেলা >> প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেল পাকিস্তান

প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেল পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে পিছিয়ে গেল মমিনুল বাহিনী।

পঞ্চম দিনে অভাবনীয় কিছুর আশা নিয়ে মাঠে নামলেও কিছুই করতে পারেনি বাংলাদেশ। শেষ দিনের প্রথম সেশনেই ম‍্যাচ শেষ করে দিয়েছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ‍্য দুই ওপেরকে হারিয়েই ছুঁয়ে ফেলেছে বাবর আজমের দল।

মঙ্গলবার (৩০ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির পঞ্চম দিনে মাঠে নামে দুদল।

গতদিন ঠিক যেখানে শেষটা টেনেছিল পাকিস্তান শেষ দিনে এসে শুরুটাও সেখান থেকেই করে। শফিক-আবিদ জুটি ধীরে ধীরে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। তবে দিনের ১০ম ওভারে আব্দুল্লাহ শফিককে এলবিডাব্লিউ করে ফেরান মেহেদি হাসান মিরাজ। তবে তখন দেরি হয়ে গেছে অনেক। পাকিস্তানের স্কোরবোর্ডে তখন রান সংখ্যা ১৫১। শফিক ১২৯ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফিরলেন ড্রেসিংরুমে।

শফিক যখন ফিরলেন জয়ের জন্য পাকিস্তানের তখন দরকার আর মাত্র ৫১ রান। শফিক ফিরলেও দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন আবিদ আলী। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের নায়ক আবিদ আলি। মাত্র ৯ রানের জন্য জোড়া সেঞ্চুরি করতে পারেননি তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ