IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ভোট কক্ষ থেকে বহিরাগত আটক

চাঁপাইনবাবগঞ্জে ভোট কক্ষ থেকে বহিরাগত আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভোট কক্ষে বহিরাগত প্রবেশের দায়ে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের আসিকুল ইসলাম। তাকে মহিলা ভোটারদের ০৬নং কক্ষে আটক করে পুলিশ।

নির্বাচনী এজেন্ট, ভোটার ও প্রিজাইডিং অফিসার সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের মহিলা কক্ষে কোন এজেন্ট না। পরে সংবাদকর্মীদের উপস্থিতি ও অন্যান্য এজেন্টদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।

প্রিজাইডিং অফিসার সলেহ আকরাম জানান, বহিরাগত হয়েও ভোটকেন্দ্রে প্রবেশের অপরাধে একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমানা জটিলতায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৫টি ওয়ার্ডের ৭২টি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

গত ০২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২৬ অক্টোবর সীমানা জটিলতায় হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন, নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, মোবাইলফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামিউল হক লিটন, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান মুকুল।

এছাড়াও ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এবার ভোটার রয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৩২ জন এবং নারী ভোটার রয়েছেন ৭৪ হাজার ৬৫ জন।

তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ হয় ১৮ অক্টোবর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31