IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> মহাষষ্ঠীতে মন্দিরে-মণ্ডপে উৎসব

মহাষষ্ঠীতে মন্দিরে-মণ্ডপে উৎসব

ধূমকেতু নিউজ ডেস্ক : মহাষষ্ঠীতে ঢাকের বাদ্য, উলুধ্বণি আর কাসর ঘণ্টায় মুখর মন্দির-মণ্ডপ। পুরোহিতের কণ্ঠে মন্ত্রপাঠ; দেবীর আরধনায় মগ্ন ভক্তরা। ষষ্ঠী কলারম্ভের মাধ্যমে সূচিত হয় মা চণ্ডীর আবাহন। বেলতলায় মা চণ্ডীকে মঙ্গল ঘটে প্রতিষ্ঠা করে চণ্ডী পাঠের মাধ্যমে মাকে স্বাগত জানানো হয়।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিসহ ৩৩ নির্দেশনা অনুসরণ করে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, দুর্গাপূজা। মহাষষ্ঠীতে মন্দির-মণ্ডপে মায়ের আরাধনা; আর শাস্ত্রীয় নিয়মেই সীমাবদ্ধ থাকে পূজার আনুষ্ঠানিকতা। করোনা মহামারী থেকে মুক্তি আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় মায়ের কাছে মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত উত্তম চক্রবর্তী বলেন, ‘ষষ্ঠীতে মা চণ্ডীকে আহ্বান করে আমরা তাকে প্রতিষ্ঠা করি। সারা পৃথিবী অসুস্থ, এর থেকে যেনো আমরা মুক্তি পেতে পারি এবং সবাই যেনো সুস্থ থাকতে পারি সেই কামনাতেই আমরা প্রার্থনা করেছি।’

করোনা মহামারীর কারণে এবারে দুর্গা পূজার আবহ সম্পূর্ণ আলাদা; মাকে সাড়ম্বরে বরণ করতে না পারার আক্ষেপ ভক্তদের। তবে করোনাকাল কেটে যাবে, পৃথিবীতে শান্তি ফিরবে এমনই প্রার্থনা তাদের।

পূজায় এসে ভক্তরা বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা যে- মা তুমি আমাদের পূজা শান্তভাবে গ্রহণ করো। আমাদের জল, ফুল তুমি গ্রহণ করো। আমাদের জাতিকে তুমি শান্তি দেও।’

‘তুমি আমাদের করোনা থেকে মুক্ত করো। আমরা প্রতিবছর যেভাবে আনন্দ নিয়ে পূজা উদযাপন করি আমরা যেনো সেভাবে করতে পারি।’

কেউ বলেন, ‘উৎসব যখন না থাকে তখনতো মনে একটু হলেও কষ্ট লাগে। তারপরেও এতো কিছুর মধ্যে যে মাকে ডাকতে পারছি মা যেনো আমাদের ডাকে সাড়া দেয়।’

মণ্ডপে আসা এক শিশুর প্রার্থনা করে বলে- তার বাবা-মা যেনো ভালো থাকে। করোনা যেনো চলে যায়। সে যেনো আগের মত স্কুলে যেতে পারে।

ষষ্ঠী পূজা শেষে পুষ্পাঞ্জলিতে ভক্তি নিবেদন করেন ভক্তরা।

স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। সবাইকে নিয়ম নেমে চলার আহ্বান আয়োজকদের।

এবিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, পুষ্পাঞ্জলিতে আমরা ২৫ থেকে ৫০ জন নিদ্ধারণ করে দিয়েছি। তারপরও কোথাও যদি বেশি হয় তবে তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থা নেবেন।

দেবী দুর্গা এবার মর্ত্যে এসেছেন দোলায় চড়ে, যাবেন গজে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930