IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণসিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতিস্ত্রী বাড়ি ফিরে না আসায় অভিমানে স্বামীর আত্মহত্যাপ্রশাসক পদে মনোনয়নের দৌড়ে-নাচোলে বিএনপির পাঁচ জনসিংড়ায় ৬০০ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণরাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তামশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রেকার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনরাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহতসিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে বদিউজ্জামান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (০৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শেখালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বদিউজ্জামান শাহজাহানপুর ইউনিয়নের শেখালিপুর গ্রামের আইনুদ্দিনের ছেলে।

পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে নিহত বদিউজ্জামানের সাথে একই গ্রামের তার চাচাতো ভাই মজিবুর রহমান ও মোকলেছুর রহমানের জমিজমার বিরোধ চলে আসছিল। শনিবার সকাল ৮টার দিকে বদিউজ্জামান রাবনপাড়া এলাকা দিয়ে যাবার সময় মজিবুর রহমান ও মোকলেছুর রহমানসহ ৭-৮ জন মিলে তার পথরোথ করে ।

এসময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বদিউজ্জামানের মাথায় কোপ মেরে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে তিনি মারা যান। খবর পেয়ে সদর মডেল থানার ওসি (অপারেশন) মাহফুজুল হকের নেতুত্বে পুলিশের একটি দল বেলা ১১টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মুঠোফোনে বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে ঝামেলা চলছে। এর আগে উভয় পক্ষকে নিয়ে সালিশের মাধ্যমে এর সমাধান করা হয়। কিন্তু তারা তা মানেনি। এই বিরোধের জেরেই বদিউজ্জামাল তার চাচাতো ভাইদের হাতে খুন হয়েছে। এর আগে নিহত বদিউজ্জামাল তার বাবাকে নিজ হাতে খুন করেছে বলেও জানান তিনি।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আনভি রহমান জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728