ধূমকেতু নিউজ ডেস্ক : নীলফামারী সদরের বউবাজার রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ শিশুসহ চারজন নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস ও নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ।
নিহতরা হলেন, লীনা (৮), মিনা (৭), মোমিনুর রহমান (৪) ও শামীম হোসেন (৩০)। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কুণ্ডপুকুর ইউনিয়নে। ওই তিন শিশুকে বাঁচাতে গিয়ে শামীম হোসেনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news