IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চূড়ান্ত তালিকা নেই মাদারীপুরের শহীদ মুক্তিযোদ্ধাদের

চূড়ান্ত তালিকা নেই মাদারীপুরের শহীদ মুক্তিযোদ্ধাদের

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদারীপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা নেই কারো কাছেই। এই তালিকা না থাকায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা এবং শহীদ মুক্তিযোদ্ধার স্বজনরা।

তবে জেলা প্রশাসন বলছে শিগগিরই শহীদ মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হবে। তখনই তালিকা উন্মুক্ত করে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর গণপূর্ত অধিদপ্তরের অধীনে ২০০২ সালের নভেম্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণের জন্য ১১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ আসে। পরবর্তীতে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় ২০ লাখ টাকা। তবে জায়গা নির্ধারণ, নকশা অনুমোদন ও নামফলকের মুখ কোন দিকে থাকবে-এসব সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতেই লেগে যায় আড়াই বছর।

২০০৫ সালের এপ্রিলে মাদারীপুর লেকের উত্তর পাশে স্বাধীনতা অঙ্গনে চার ফুট বেদিতে ১৫ ফুটের স্মৃতি নামফলকের নির্মাণকাজ শুরু হয়। এরপর নির্মাণ কাজ সমাপ্ত হলেও মাত্র পাঁচজন শহীদের নাম স্মৃতিফলকে লেখা হয়। এটা নিয়ে বিতর্ক শুরু হলে নামফলক থেকে সেই ৫ জনের নাম মুছে ফেলা হয়। পরে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না থাকায় ফলকে খচিত হয়নি শহীদ মুক্তিযোদ্ধাদের নাম। এভাবেই কেটে যায় প্রায় একযুগ।

পরবর্তীতে ২০১৭ সালে শকুনি লেক সৌন্দর্যবর্ধনের সময় স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলা হয়। গচ্ছা যায় সরকারের বিপুল পরিমাণ অর্থ। এর বছর খানেক পরে আবার স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসকের আঙিনার পশ্চিম পাশে নতুন করে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। কিন্তু শহীদ মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা না থাকার কারণে স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত শিলালিপি আজো লাগানো হয়নি। যে কারণে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানের সময় নামহীন স্মৃতিস্তম্ভে কর্মসূচি পালিত হয়ে আসছে। এ বিষয়টি নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম বিষু হাওলাদার বলেন, ‘মাদারীপুরের শহীদ মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নেই। এটা আমাদের জন্য কষ্টের। কোন কোন সহযোদ্ধা মারা গেছে তার সঠিক হিসাব বের করতেই কেটে গেছে ৫০ বছর। এখনো হয়নি পূর্ণাঙ্গ তালিকা। আমরা চাই দ্রুত শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হোক।’

মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন-উর রশীদ বলেন, ‘এখানে মুক্তিযোদ্ধাদেরও অবহেলা আছে, প্রশাসনেরও অবহেলা আছে। আমরা যখন ২০১৪-২০১৬ সালে সংসদের ক্ষমতায় ছিলাম, তখন থানায় থানায় গিয়ে যাচাই-বাছাই করেছিলাম। তালিকায় বার বার ভুল আসার কারণে চূড়ান্ত হয়নি। আগে ৮০ জনের নাম ছিলো। পরে ৪৫ জন এবং সর্বশেষ ৪৩ জনের একটি তালিকা করে দিয়েছিলাম। বর্তমানে এই তালিকা সম্ভবত মিনিস্ট্রিতে অথবা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আছে।’

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ড. রহিমা খাতুন বলেন, কিছু জটিলতার কারণে জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চূড়ান্ত করা হয়নি, সরকারি গেজেটও হয়নি। বর্তমানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের কাজ চলছে।

তিনি বলেন, আগামী বছরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের গেজেট প্রকাশ হতে পারে। গেজেট প্রকাশ হলেই স্মৃতিফলকে লিপিবদ্ধ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31