IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘রুশ বংশোদ্ভূত নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই গণহত্যা’

‘রুশ বংশোদ্ভূত নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই গণহত্যা’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে জাতিগত রুশ নাগরিকদের বিরুদ্ধে অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে তা অবশ্যই গণহত্যার মতোই ঘটনা। ইউক্রেইন ইস্যু নিয়ে যখন রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা চলছে তখন প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করলেন।

তিনি বলেন “আমি বলতে বাধ্য হচ্ছি যে, গণহত্যার প্রথম পদক্ষেপ হচ্ছে রাশিয়া ভীতি ছড়ানো। আমরা দেখছি এবং জানি ইউক্রেনের দনবাস এলাকায় কি হচ্ছে। এটি অবশ্যই গণহত্যার মতো ঘটনা।”

ইউক্রেন সীমান্তে রাশিয়া হাজার হাজার সেনা মোতায়েন করেছে। এ নিয়ে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। মস্কো বলছে, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর তৎপরতা জবাব হিসেবে সীমান্তে তারা সেনা মোতায়েন করেছে।
ইউক্রেন সীমান্তে রুশ সেনা

এর আগে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনকে অভিযুক্ত করে বলেছে- তারা পূর্বাঞ্চলে রুশ বংশোদ্ভূত নাগরিকদের হত্যার জন্য ভারী অস্ত্রশস্ত্র পাঠিয়েছে। শান্তি প্রক্রিয়ায় না গিয়ে ইউক্রেন এই ব্যবস্থা নিয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে।

অন্যদিকে, ইউক্রেন বলছে তারা বন্দি বিনিময় চুক্তি, চেক পয়েন্ট খুলে দেয়া এবং যৌথ যোগাযোগ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য মস্কোর কাছে প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে তারা। ইউক্রেনের এসব প্রস্তাবকে উদ্ভট বলে মন্তব্য করেছে রুশ সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31