IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে করোনাভাইরাসে একদিনে প্রায় চার হাজার মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে একদিনে প্রায় চার হাজার মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছে ৪ লাখ ৩২ হাজার ২২৮ জন। আর সেরে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৯৩৭ জন। এর আগের দিন (১২ ডিসেম্বর) একদিনে ৫ হাজার ৪২৫ জনের মৃত্যু ও সংক্রমিত হন ৫ লাখ ২ হাজার ৩৮৯ জন।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণ-মৃত্যুর হালনাগাদ তথ্য দেওয়া আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৪ লাখ ২৬ হাজার ২২৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ২১ হাজার ৮৬৪ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সেরে উঠেছেন ২৪ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৮৫১ জন।

২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে একদিনে ৪৮ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়, সেখানে ১ হাজার ১৩২ জন মারা গেছেন।

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৯৫৬ জনের। সংক্রমিত হয়েছে ৫ কোটি ৮ লাখ ১ হাজার ৪৫৫ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩ হাজার ৬৭৪ জন।

সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ১৪২ জন। এতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৪৩৪ জনের। আর সেরে উঠেছেন ৩ কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫ জন।

বিশ্বে একদিনে প্রায় চার হাজার মৃত্যু, শীর্ষে রাশিয়া

সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৮৬৭ জন। এতে মারা গেছেন ৬ লাখ ১৬ হাজার ৯৪১ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান ও আর্জেন্টিনা।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২৮ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এর কয়েক মাস পর ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31