ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে কমপক্ষে পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
কাবুল থেকে প্রকাশিত তোলো নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
পারওয়ান প্রদেশের নিরাপত্তা বিভাগের প্রধান আওয়াল গুল হকপরস্ত বলেন, গাড়ি উল্টে ইসলামিক আমিরাত বাহিনীর পাঁচ সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন।
গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে সরিয়ে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এর পর তারা সাধারণ ক্ষমা ঘোষণা করলেও বহু আফগান দেশ ছেড়ে পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news