IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> যে কারণে বিজিবি সদস্যকে খুন

যে কারণে বিজিবি সদস্যকে খুন

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৮ নভেম্বর দেশব্যাপী ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নীলফামারী জেলার গড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় বিজিবি সদস্য নায়েক রুবেল হোসেন নির্মমভাবে নিহত হন। নিহতের ঘটনায় মূলহোতা ও প্রধান আসামি মো. মারুফ হোসেন ওরফে অন্তিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, গ্রেপ্তার মারুফ ওই ইউনিয়ন পরিষদে জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মারুফ নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের তুলনায় সামান্য পিছিয়ে ছিল। এরপর তিনি ওই কেন্দ্রের সম্পূর্ণ ভোট তার পক্ষে দেয়ার জন্য প্রিজাইডিং কর্মকর্তাকে আটকে রেখে চাপ দিতে থাকেন।

প্রিজাইডিং কর্মকর্তা অপারগতা প্রকাশ করলে গ্রেপ্তার মারুফ তার প্রায় শতাধিক সমর্থকদের সঙ্গে নিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রিজাইডিং কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা করে। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর জখমের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে নায়েক রুবেল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার দুপুরে কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাহিনীর লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, এ ঘটনায় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায় বাদী হয়ে গত ৩০ নভেম্বর ৯৫ জন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেকের নামে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন।

এরপর র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্য হত্যা মামলার প্রধান আসামি মো. মারুফ হোসেন ওরফে অন্তিককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মারুফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, তার নির্বাচনী মূল্যায়ণ অনুযায়ী নির্বাচনে জয়লাভ করতে তার স্থায়ী এলাকার গড়াগ্রাম ইউনিয়নের ভোটকেন্দ্র পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় সব ভোট প্রয়োজন। যেকোনো মূল্যে তিনি এই কেন্দ্রের প্রায় সব ভোট তার অনূকূলে নিতে পেশীশক্তি ব্যবহার করবে বলে পরিকল্পনা করে। মারুফ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই কেন্দ্র দখল ও প্রয়োজনে হামলা করার প্রস্তুতি গ্রহণ করেন।

র‍্যাবের মুখপাত্র আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী ভোট চলাকালীন বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে তার পক্ষের আনুমানিক ২০/৩০ জন সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটকেন্দ্রে অনাধিকার প্রবেশ করে জাল ভোট দেয়ার চেষ্টা করে। ভোটকেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্য তাদের কেন্দ্র থেকে বের করে দিতে চেষ্টা করলে তারা তাদের গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্চিত করে।

পরবর্তীতে প্রিজাইডিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মোবাইলে ঘটনা অবহিত করলে উপজেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশক্রমে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়।

অতিরিক্ত পুলিশ টহল দল ঘটনাস্থলে এসে পরিবেশ স্বাভাবিক করে। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে ভোটগ্রহণ সমাপ্ত ঘোষণা করে ভোট গণনা শুরু করা হয়। কেন্দ্রে মোট ২ হাজার ৯৭১ ভোটের মধ্যে গ্রেপ্তার প্রার্থীর পক্ষে ২ হাজার ৩৩৬ ভোট ও অন্য প্রতিদ্বন্দ্বী যথাক্রমে ৭০টি ও ০৬টি ভোট পায়। এরই মধ্যে অন্য ৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের তুলনায় সামান্য পিছিয়ে থাকায় সে ফলাফল পরিবর্তনের জন্য (সম্পূর্ণ ভোট তার পক্ষে দেয়ার জন্য) প্রিজাইডিং অফিসারকে আটকে রেখে চাপ দিতে থাকে।

র‍্যাব মুখপাত্র আরও জানান, প্রিজাইডিং অফিসার অপারগতা প্রকাশ করলে প্রায় শতাধিক সমর্থক নিয়ে বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রিজাইডিং অফিসার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা করে মারুফ। এসময় নির্বাচনের কাজে ব্যবহৃত সরকারি যানবাহন ও নির্বাচন কেন্দ্রে ব্যাপক ভাংচুর চালানো হয়।

এরপর রাত সাড়ে ৮টার সময় বিজিবির টহল দল উপস্থিত হলে গ্রেফতার মারুফ হোসেন ও তার সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে বিজিবি সদস্যদের ওপর চড়াও হয়।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সংঘর্ষের একপর্যায়ে গুরুতর জখমের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে নায়েক রুবেল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং আরও অনেকেই আঘাতপ্রাপ্ত হয়।

র‌্যাব আরও জানায়,গ্রেপ্তার মারুফ হোসেনের বাবা মৃত মোসাদ্দেক হোসেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গড়াগ্রাম ইউনিয়নের ১৯ বছর ধরে চেয়ারম্যান ছিলেন। তার বাবা গত ২০১৭ সালে মৃত্যুবরণ করলে মারুফ উপ-নির্বাচনে নির্বাচিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31