IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের ভোগান্তি

নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের ভোগান্তি

ধূমকেতু নিউজ ডেস্ক : নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেড়েছে গ্রাহকদের ভোগান্তি। ৭২ ঘণ্টার জরুরি পাসপোর্ট মিলছে না দু’মাসেও। অনেক সময় অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ভুলের খেসারত দিতে হচ্ছে সেবা গ্রহীতাদের। আছে দালাল চক্রের দৌরাত্ম্য। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন কর্মকর্তারা।

শহরের খাস-নওগাঁ মৃধাপাড়ার আব্দুল হান্নানের কন্যা মালিহা তাবাসুম। চিকিৎসার জন্যে দ্রুত দেশের বাইরে যেতে হবে তার। জরুরি পাসপোর্টের জন্য গত ২৬ আগস্ট নিজের ও মেয়ের জন্য ব্যাংকে ফি জমা দেন আব্দুল হান্নান। প্রয়োজনীয় কাগজপত্রসহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন তিনি। ৭২ ঘণ্টায় জরুরি সেবা পেতে লাগে দুই মাস। হাতে আসে ভুল বানানের পাসপোর্ট।

এ বিষয়ে অসুস্থ মালিহার বড় বোন শাহানা হাবীবা মিম বলেন, ‘পাসপোর্ট আসছে কিন্তু নাম ভুল। ওনাদের জিজ্ঞাস করলাম- আমি এখন কি করবো? তারা বলছে নতুন করে আবার পাসপোর্ট করেন আবার নতুন করে টাকা জমা দেন। এই দায়টা কার? আমাদের দ্রুত চিকিৎসার জন্য যাওয়া দরকার কিন্তু এ কারণে আমরা পারছি না।’

অসুস্থ মালিহার মা আসিয়া খাতুন বলেন, ‘এই ভুল করেছে পাসপোর্ট অফিস। এখন আমি মেয়েকে কি করে দেশের বাইরে নিয়ে যাবো?’

শুধু হান্নানের পরিবারই নয়, পাসপোর্ট অফিসে আবেদন করার পর নানা হয়রানির শিকার হতে হয় সেবা প্রত্যাশীদের। তারা জানান, অফিসের কর্মচারীদের যোগসাজসে এখানে তৎপর একটি দালাল সিন্ডিকেট।

এক সেবা প্রত্যাশী বলেন, ‘প্রায় আট/নয় মাস হয়েছে আমি আবেদন করেও পাসপোর্ট হাতে পাইনি। অফিসে আসলেই বলে যে, একমাস পরে আসবে। ঢাকায় আছে।’

অন্য আরেকজন অভিযোগ করে বলেন, ‘যখন পাসপোর্ট জমা দিতে অফিসে আসি তখন ৫শ’ টাকা নেওয়া হয়।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. শওকত কামাল। তিনি বলেন, ‘এমন কোন অভিযোগ নেই। আমরা কোন অবৈধ টাকাও নেই না। আমরা সেবা দিতে বসেছি।’

পাসপোর্ট অফিসের ভোগান্তি দূর করার উদ্যোগ দেখতে চান সেবা প্রত্যাশীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930