IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> কলকাতা পৌর ভোটের গণনা শুরু আজ

কলকাতা পৌর ভোটের গণনা শুরু আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়েছে রোববার। আজ শুরু হয়েছে ভোট গণনা।ক্ষমতাসীন তৃণমূল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, ১৩০ থেকে ১৩৩টি ওয়ার্ড তাদের দখলে থাকবে।

বিরোধীরা অবশ্য সরব নির্বাচনে অশান্তি হয়েছে বলে। বলা হচ্ছে এই নির্বাচনে জয় নিয়ে খুব একটা মাথাব্যথা নেই তৃণমূলের, বরং কত ব্যবধানে জয় আসছে সেটাই তাদের চিন্তায় বিষয়।

ফল গণনার জন্য ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কলকাতায়। সকাল ৬টার মধ্যেই পুলিশ কর্মীরা পৌঁছে গেছেন যার যার এলাকায়। মোট তিন হাজার পুলিশ মোতায়েন থাকছে ১১টি গণনাকেন্দ্রে।

প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে থাকছেন দু’জন করে ডিসি। তবে দু’একটি গণনাকেন্দ্রে আরও একজন অতিরিক্ত ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গণনা কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা থাকছে। একই সঙ্গে করা হচ্ছে ভিডিওগ্রাফি। ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে নজরদারিও চালাবে পুলিশ।

এদিকে বিজয় মিছিল বের করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন।

নির্বাচনে সহিংসতা ও বাধা দেওয়ার যেসব অভিযোগ বিরোধীরা এনেছেন, নির্বাচন কমিশন তা মানতে নারাজ। কমিশনের দাবি, কোথাও ভোটে বাধা দেওয়া হয়নি, ভোট বন্ধও হয়নি। তাই নির্ধারিত সময়েই ভোট গণনা হবে।

তবে এখনই হাল ছাড়ছে না বিরোধীরা। নির্বাচন নিয়ে বৃহস্পতিবার হাইকেোর্টে যেতে পারে বিজেপি। দলটির দাবি তাদের কাছে ভোটে বিশৃঙ্খলা তৈরির প্রমাণ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31