IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন কৌশল

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন কৌশল

ধূমকেতু নিউজ ডেস্ক : পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানকে অনন্তকাল সময় দেবে না বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। একইসঙ্গে দ্রুত পরমাণু চুক্তির আলোচনা শেষ করারও তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার ইসরাইল সফরে গিয়েছিলেন মার্কিন জাতীয় উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সফরে ইসরাইলি প্রশাসনের একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন তিনি। বসেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গেও।

ইরান এবং ইসরাইলের অন্যান্য সমস্যা নিয়ে এদিন দীর্ঘ বৈঠক করেছেন বেনেট। সেখানেই তিনি জানিয়েছেন, অনেক দিন ধরেই ইরানকে সঙ্গে নিয়ে নতুন পরমাণু চুক্তি করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু অনন্তকাল সময় দেওয়া সম্ভব নয়। ফলে কূটনৈতিক আলোচনার জন্য ইরানের হাতে আর খুব বেশি সময় নেই।

তবে নির্দিষ্ট করে দিন চিহ্নিত করে দিতে চাননি জ্যাক। কিন্তু কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন, খুব বেশি হলে আর এক সপ্তাহ সময় পাবে ইরান। নইলে আলোচনা ভেস্তে দিতে পারে যুক্তরাষ্ট্র। এদিন কার্যত হুমকির সুরেই ইরানকে সতর্ক করেছেন জ্যাক।

ইরান ছাড়াও ইসরাইলের অন্যান্য সমস্যা নিয়েও এদিন কথা বলেছেন মার্কিন জাতীয় উপদেষ্টা। জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেই কাজ করবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে বৈঠকের পর বেনেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যেভাবে এগুচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা পাবে। ইসরাইলের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বস্তুত, জ্যাক বলেছেন, কোনোভাবেই যাতে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তার ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র: ডয়চে ভেলে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31