IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে মহামারীর মধ্যেই বড়দিন উদযাপন

বিশ্বে মহামারীর মধ্যেই বড়দিন উদযাপন

ধূমকেতু নিউজ ডেস্ক : ওমিক্রন সংক্রমন বেড়ে যাওয়ার ফলে মহামারী পরিস্থিতির মধ্যেই কোটি কোটি মানুষ আরেকটি বড়দিন উৎসব উদযাপন করছে। কোভিড সংক্রান্ত বিধিনিষেধের কারণে এবারও পারিবারিক পুনর্মিলন অনেকটা ম্লান হয়ে পড়েছে।

সংক্রামক ওমিক্রন আবির্ভাব ঘটায় মহামারীটি যে শেষ হয়ে যায়নি তা বুঝিয়ে দিয়েছে।

টানা দ্বিতীয় বছরেও সংক্রমণ বৃদ্ধির কারণে সিডনি থেকে সেভিল পর্যন্ত বড়দিনের পরিকল্পনা জটিল হয়ে পড়েছে।

যীশুর জন্মস্থান বেথলেহেম নগরী পর্যটকদের আগমনের আশায় থাকলেও হোটেল মালিকরা এখন হতাশ হয়ে পড়েছেন। গত বছর মহামারীতে পুরোপুরি লকডাউনের পরে, ইসরায়েলের সীমান্ত আবার বন্ধ করে দেওয়া হয়েছে।

গত বছরের মতো এ বছরও বড়দিনের উৎসবে মধ্যরাত্রির অনুষ্ঠান কেবল আমন্ত্রণপ্রাপ্ত অল্প সংখ্যক মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

ইউরোপে সরকারগুলো দেশে করোনা মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা পুনরায় আরোপ করার ফলে অনেকের জন্যই বড়দিনের আনন্দ কমে গেছে।

নেদারল্যান্ডস পুনরায় লকডাউন আরোপ করেছে। এদিকে স্পেন ও ইতালি বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। যুক্তরাজ্যে বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক লোক কোভিড সংক্রমিত হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আত্মীয়দের জন্য বড়দিনের উপহার হিসেবে একটি বুস্টার ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছেন। তবুও, বিশ্বের অন্যান্য অনেক জায়গায় বড়দিনের অনুষ্ঠানে যোগদান গত বছরের তুলনায় সহজ হবে।

সংক্রমণের রেকর্ড সত্বেও বড়দিনের আমেজ ফিরিয়ে আনার জন্য বেশিরভাগ অস্ট্রেলিয়ানকে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো উৎসবের ছুটি কাটাতে আন্ত:রাজ্য ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে।

সিডনির ক্যাথলিক আর্চবিশপ অ্যান্থনি ফিশার তার বড়দিনের বার্তায় বলেছেন, “আমরা সবাই কয়েক মাস বিচ্ছেদের পর বিমানবন্দরে মানুষের চলাচলের দৃশ্য দেখেছি। এমন অন্ধকার সময়ে, বড়দিন একটি আলোর রশ্মি , একটি আশার আালো।”

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31