IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> প্রবাস >> টপ নিউজ >> তালেবানকে সহযোগিতা করে আফগান জনণকে বাঁচান : হামিদ

তালেবানকে সহযোগিতা করে আফগান জনণকে বাঁচান : হামিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, লাখ লাখ আফগান নাগরিককে ক্ষুধার হাত থেকে রক্ষা করতে হলে তালেবানকে সহযোগিতা করতে হবে।

কারজাই শনিবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সম্পর্কে খারাপ ধারনা ঝেড়ে ফেলে অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানের জনগণের জন্য সাহায্য পাঠানো।

কারজাই বলেন, তালেবান এখন আফগানিস্তানের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী এবং এ বাস্তবতা মেনে নেয়া উচিত।

২০০১ সালে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের পতনের পর প্রথম প্রেসিডেন্ট হন হামিদ কারজাই। যে গোষ্ঠীর অতীত সহিংসতায় পরিপূর্ণ তার প্রতি বিশ্ব সমাজ কীভাবে সমর্থন দেবে- এমন প্রশ্নের জবাবে হামিদ কারজাই বলেন, “সহিংসতা আমাদের জীবনের একটি দুঃখজনক অবিচ্ছেদ্য অংশ। তবে একথাও মনে রাখতে হবে সহিংসতা সকল পক্ষই চালিয়েছে।” এ বক্তব্যের মাধ্যমে তিনি মূলত আফগানিস্তান দখল করার পর মার্কিন সেনারা যে হাজার হাজার আফগান নাগরিককে হত্যা করেছে সেদিকে ইঙ্গিত করেছেন।

গত আগস্ট মাসে তালেবান ২০ বছরের বিরতির পর আবার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে। ২০০১ সালে ইঙ্গো-মার্কিন হামলার মাধ্যমে যে তালেবান সরকারের পতন হয়েছিল ২০২১ সালের ১৫ আগস্ট আবার সেই তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31