IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> আব্বাসের ইসরাইল সফরে যা বলছে ফিলিস্তিনিরা

আব্বাসের ইসরাইল সফরে যা বলছে ফিলিস্তিনিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : হঠাৎ ইসরাইল সফর করেছেন ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস। স্থানীয় সময় মঙ্গলবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের সঙ্গে বৈঠক করেন তিনি।

ফিলিস্তিনের কয়েকটি অংশ বৈঠককে ‘অসম্মানজনক’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার বেনি গ্যান্টজের বাড়ি রোস হাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জেরুজালেম পোস্টের খবর অনুসারে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরাইলের প্রতিরক্ষা প্রধান বেনি গ্যান্টজের এই বৈঠক অনেক ফিলিস্তিনিকে বিস্মিত করেছে। কারণ, এমন এক সময় এই বৈঠক যখন গত কয়েক সপ্তাহ যাবত পশ্চিম তীরে উত্তেজনা এবং সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

বৈঠক প্রত্যাখান ও নিন্দা জানাতে ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছেন। তারা মাহমুদ আব্বাসকে ‘বিশ্বাসঘাতক’ এবং ইহুদিদের ‘দোসর’ বলে উল্লেখ করছেন।

ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের সাবেক মধ্যস্থতাকারী এবং আমাদ নিউজ এজেন্সির সম্পাদক হাসান আজফোর এই বৈঠককে ‘রাজনৈতিক এবং জাতীয় অপমান’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জনপ্রিয় আন্দোলনে উদ্বিগ্ন হয়েই ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও ইসরাইল এই বৈঠক করেছে। আব্বাসের সফর ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের যুদ্ধাপরাধকে বৈধতা দেয় বলেও মন্তব্য করেন তিনি।

আব্বাসের সফরের পর হামাসসহ ফিলিস্তিনের অন্য উপদলগুলো গাজা উপত্যকায় জরুরি বৈঠকে বসে। তারা আব্বাস-গ্যান্টজ বৈঠককে প্রত্যাখান করেন এবং গ্যান্টজের সঙ্গে আব্বাসের বৈঠকের নিন্দা জানান।

উপদলগুলো বলছে, এই বৈঠক পশ্চিম তীরের বিদ্রোহী এবং তাদেরকে প্রতিরোধকে টার্গেট করার জন্য করা হয়েছে।

ফিলিস্তিনের জনপ্রিয় স্বাধীনতাকামী দল হামাস এক বিবৃতিতে আব্বাস-গ্যান্টজ বৈঠকের নিন্দা জানিয়ে বলেছে, এটা পশ্চিম তীরে জাগরণকে (ইন্তিফাদা) ছুরিকাঘাত। এই বৈঠক ফিলিস্তিনি জনগণকে বিভাজিত করবে বলেও সতর্ক করেছে সশস্ত্র সংগঠনটি।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেসামরিক বিষয়ক প্রধান এবং ফাতাহ পার্টির কেন্দ্রীয় সদস্য হুসেইন আল শেখ সমালোচনাকে পাত্তা না দিয়ে বলছেন, ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের বিস্ফোরিত হওয়ার পূর্বে এটি একটি চ্যালেঞ্জ।

বৈঠকের পর ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী গ্যান্টজ আব্বাসকে জানিয়েছেন, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে আস্থার ভিত্তিতে কাজ করতে চান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31