IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কাফনের কাপড় বেঁধে আন্দোলনে নামুন : নজরুল

কাফনের কাপড় বেঁধে আন্দোলনে নামুন : নজরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : কাফনের কাপড় মাথায় বেঁধে আন্দোলনে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্বাধীনতার সূর্বণজয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির উদ্যোগে ‘বিজয়ের পংক্তিমালা’ শীর্ষক কবি কণ্ঠের কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

আজকে বিএনপির অনেক সাথী নিখোঁজ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম, পারভেজ, হীরুসহ অনেক নেতা নিখোঁজ। আমরা তাদেরকে এখনো খুঁজে পাইনি। হয়ত আন্দোলনের এ সময়ে আরো এরকম ঘটতে পারে। আবার অনেকে নিহত হয়েছেন। কাজেই আমাদের মা যখন মৃত্যৃর মুখে সেই সময় অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াই লড়াই করতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। সেটার প্রস্তুতি নিন।

‘অনুভূতিটা এমনই থাকতে হবে যে, কাফনের কাপড়ের জন্য পরোয়া নাই। সেই কাপড় মাথায় বেঁধে তোমরা লড়াইয়ে নেমো। আপনাদের প্রতিও সেই একই আহ্বান যে, আপনারা কাফনের জন্য পরোয়া কইরেন না, ওই কাপড় মাথায় বেঁধে আপনারা লড়াইয়ে নামবেন।’

আজকের ক্ষমতাসীনদের হাতেই গণতন্ত্র বার বার নিহত এবং আহত হয়েছে দাবি করে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার হাতে গণতন্ত্র বার বার পুনরজ্জীবন পেয়েছে। আজো বাংলাদেশের গণতন্ত্রের এ দুঃসময়ে এই গণতন্ত্রকে পুনরায় জনগণের কাছে ফিরিয়ে আনার দায়িত্ব এবং সক্ষমতাও আছে বিএনপিরই। সেটা আমরা করবো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে।

বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনে স্বরচিত ও কবিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে ও নাসিম আহমেদের পরিচালনায় সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে জাতীয় প্রেসসক্লাবের সাবেক সভাপতি কামালউদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক এলাহী নেওয়াজ খান সাজু, আমীরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31