IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে হাইকোর্টে তলব

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে হাইকোর্টে তলব

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নির্দেশনা অমান্য করায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে তলব করেছেন হাইকোর্ট। আদালতে হাজির হয়ে রুলের জবাব দিতে চার সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) হাইকোর্টে দায়েরকৃত ৫৮১/২০২১ নম্বর কনটেম্পট পিটিশনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ তাকে তলব করেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাড. মাকসুদা আখতার।

অ্যাডভোকেট মাকসুদা অখতার জানান, নির্দেশ অমান্য করায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে হাজির হয়ে তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডকে বারঘরিয়া ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য ২০২০ সালের ১৩ ডিসেম্বর হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়। আদালতে দাখিলকৃত ৫৮০১/ ২০২১ নং রিট আবেদন শুনানি শেষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে ২০২১ সালের ৩০ জুন বিষয়টি নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজন করায় কেন জেলা প্রশাসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে হাজির হয়ে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর গ্রামের ওমর ফারুক ও দুর্গাপুর গ্রামের জাকারিয়া নামে দুই ব্যক্তি ওই ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডকে বারঘরিয়া ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য হাইকোর্টে এ রিট আবেদন করেন।

মুঠোফোনে রিটকারী ওমর ফারুক জানান, ইউনিয়ন পরিষদের কার্যালয়ের দুরত্বসহ নানা কারণে এই দুই ওয়ার্ডের জনসাধারণের সাথে কথা বলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের মধ্যে না থাকার সিধান্ত নেয়। এরই প্রেক্ষিতে বারোঘরিয়া ইউনিয়নে এই দুটি ওয়ার্ডকে যুক্ত করার আবেদন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31