IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১ জানুয়ারি, ২০২১। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৪৫ খ্রিস্টপূর্বাব্দ – জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।

৪০৪ – রোমে সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্টিত।

৬৩০ – হযরত মুহাম্মদ (সা:) ‌এর মক্কা জয়ের জন্য যাত্রা শুরু।

৯৯০ – কিয়েভীয় রুস জুলিয়ান পঞ্জিকা গ্রহণ করে।

১৪৩৮ – হ্যাবসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরীর রাজা হিসাবে অধিষ্টিত হন।

১৬০০- স্কটল্যান্ড এ জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।

১৬৫১ – ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড এর রাজা হিসাবে অভিষিক্ত হন।

১৬৭৩ – নিউ ইয়র্ক ও বস্টন শহরের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ শুরু হয়।

১৭৮৯ – কলকাতা-লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।

১৮০৯ – কলকাতার “ব্যাংক অফ ক্যালকাটা”র নাম পরিবর্তন করে “বেঙ্গল ব্যাঙ্ক” রাখা হয়।

১৮১৮ – লন্ডন মিশনারি সোসাইটির ধর্মযাজক রবার্ট মে চোদ্দোজন ছাত্রীকে নিয়ে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

১৮২৪ – কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়।

১৮৪৪ – ভিক্যর ক্যারু কলকাতায় সেন্ট জনস কলেজ প্রতিষ্ঠা করেন।

১৮৪৬ – কৃষ্ণনগরে “কৃষ্ণনগর সরকারি কলেজ” প্রতিষ্ঠিত হয়।

১৮৪৬ – বারাসতে “বারাসত সরকারি বিদ্যালয়” প্রতিষ্ঠিত হয়।

১৮৬৯ – জলপাইগুড়ি জেলা গঠিত হয়।

১৮৭১ – মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই ছিল প্রথম ভারতীয় কর্তৃক সম্পাদিত দৈনিক পত্রিকা।

১৮৭৪ – কলকাতা কর্পোরেশন পরিচালিত প্রথম পৌরবাজারের উদ্বোধন হয়। ১৯০৩ সালে এই বাজারের নাম হয় “স্যার স্টুয়ার্ট হগ মার্কেট”।

১৮৭৬ – তদনীন্তন প্রিন্স অফ ওয়েলস তথা পরবর্তীকালের ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ড কলকাতায় আলিপুর পশুশালা উদ্বোধন করেন।

১৮৮০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর “সি.আই.এ” উপাধি লাভ করেন।

১৮৮৬ – কাশীপুর উদ্যানবাটীতে রামকৃষ্ণ পরমহংস “কল্পতরু” হন।

১৮৯০ – স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য মনোনীত হন।

১৯১৫ – ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে “নাইট” উপাধিতে ভূষিত করে।

১৯১৫ – ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে (লর্ড সিনহা) “নাইট” উপাধিতে ভূষিত করে।

১৯২৩ – দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।

১৯৪৬ – কোচবিহার পুরসভা গঠিত হয়।

১৯৫০ – দেশীয় রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় রূপান্তরিত হয়।

১৯৭১ – মার্টিন কোম্পানির হাওড়া-আমতা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

১৯৭৩-মার্কিন সাম্রাজ্যবাদী সরকার হাজার হাজার বোমা নিক্ষেপকরে র্নিবিচারে গণহত্যা চালিয়ে স্তব্ধ করে দিতে চেয়েছিলো অকুতোভয় ভিয়েতনামী জনতার মুক্তি সংগ্রাম, এই পৈশাচিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা নগরীর বুকে বিশাল বিক্ষোভ মিছিল বের করেছিলো তৎকালীন র্মাকিন সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে, শান্তির্পূণ শ্লোগান মুখর মিছিলের ওপর হামলা চালায় সরকারি ঠেঙাড়ে বাহিনী। শহীদ হয় ছাত্র ইউনিয়নের দুজন সাহসী যোদ্ধা -মতিউল ইসলাম ও মীর্জা কাদের। আহত হন অনেকে।

১৯৭৫ – হলদিয়ার “হলদিয়া তৈল সংশোধনাগার” থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।

জন্ম

৭৬৬ – আলি আর-‌রিডা, শিয়া ইমাম (মৃ‌ত্যু ৮১৮)।

১৮৯০ – প্রেমাঙ্কুর আতর্থী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। (মৃত্যু ১৯৬৪)

১৮৯৪ – সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), ভারতীয় বাঙালি পদার্থবিদ। (মৃত্যু ১৯৭৪)

১৯০৩ – জসীম উদ্দীন, বাংলাদেশের একজন বিখ্যাত কবি।

১৯১৪ – অদ্বৈত মল্লবর্মণ, ভারতীয় বাঙালি সাহিত্যিক। (মৃত্যু ১৯৫১)

১৯৩০ – এ.কে. খন্দকার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা

১৯৩০ – আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী।

১৯৪৬ – রিভেলিনো, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।

১৯১১ – মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক।

1982 – Niaz Morshed Harun Bangladesh

মৃত্যু

৮৭৪ – হাসান আল‌-আসকারী

১৭৪৮ – ইয়োহান বার্নুয়ি, সুইজারল্যান্ডীয় গণিতবিদ।

১৮৯৪ – হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯২১ – সুরেশচন্দ্র সমাজপতি, বাঙালি সাহিত্য সমালোচক। (জন্ম ১৮৭০)

২০০৮ – প্রতাপচন্দ্র চন্দ্র, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। (জন্ম ১৯১৯)

ছুটি ও অন্যান্য

নববর্ষ (গ্রেগরিয়ান বর্ষপঞ্জী)

হিন্দু কল্পতরু উৎসব, দক্ষিণেশ্বর কালীবাড়ি, বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যান্য শাখাকেন্দ্রে উদ্‌যাপিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31