IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : রেলওয়ে মন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশে এই রেলসেতু নির্মিত হবে।

আজ বিকালে সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকায় রেলওয়ে ব্রিজ সাইট পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “এই সেতু নির্মাণের জন্য দরপত্র ও চুক্তিসহ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই রেলপথের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।” তিনি বলেন, প্রধানমন্ত্রী ভিত্তি প্রস্তর স্থাপন করার পরে এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

তিনি আরো বলেন, “প্রকল্পটি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে বাস্তবায়ন করা হবে। নতুন এই রেলসেতু দিয়ে ট্রেন দুটি লাইন দিয়ে প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে।”

প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিব-ই-মিল্লাত, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930