IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্তসহ দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই মো.মাসউদ আলীর নেতৃত্বে এসআই মো. হাসমত আলী, এসআই আবু নাঈম, এসআই মো. মামুনুর রশিদ এবং সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে এক বছরের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি মো.আনারুল ইসলাম (পিতা: মৃত জবেদ মণ্ডল), গ্রামের বাড়ি কালিগঞ্জ, থানা তানোর, জেলা রাজশাহীকে গ্রেফতার করা হয়। একই অভিযানে আরেক পরোয়ানাভুক্ত আসামি মো. স্বপন আলী (৪২) (পিতা: মো. শাহজাহান আলী), সাং-সাদিপুর, থানা তানোর, জেলা রাজশাহীকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মাসুদ পারভেজ জানায়, আদালতের জারি করা পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানায়, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের এমন ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইতিবাচক বার্তা পৌঁছে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930