IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না: ডা. শফিকুর রহমানজুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনেরসিংড়ায় জুলাই শহিদ দিবস পালিতপোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালনজননিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষায় সর্বোচ্চপেশাদারিত্বের আহ্বান: আইজিপি আলী হোসেন ফকিরঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজকুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভজাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রাথমিক শিক্ষা পদক লাভ কৃতি শিক্ষার্থী রাফিরনওগাঁয় হানিট্রাপ ফাঁদ ও ওয়েব পেজ চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেপ্তার‘সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’’মোহনপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতকচুরিপানার নিচে ১০ ঘন্টা রইলো দুই গরু চোর!কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধারজীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, ঐতিহ্য হারিয়েছেমান্দার বুড়িদহ বাজারের রথযাত্রা মেলাহাঁটু পানি পেরিয়ে স্কুলে যেতে হয় ১৩২ জন শিক্ষার্থীদের
Home >> জাতীয় >> লিড নিউজ >> জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৬ জুলাই একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সব শহীদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

আন্দোলনে আহত তরুণ-তরুণী ও যুবকদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অনেকেই স্থায়ীভাবে আহত হয়ে এখনো কষ্টের জীবন কাটাচ্ছেন। তিনি শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং জুলাই যোদ্ধাসহ আন্দোলনে অংশ নেওয়া সব দেশপ্রেমিক নাগরিকের ত্যাগ ও অবদানের প্রশংসা করেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন এবং স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিবাদের বহিঃপ্রকাশ।

তিনি উল্লেখ করেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন তরুণের আত্মত্যাগ আন্দোলনকে নতুন গতি দেয়। পরবর্তীতে শিক্ষার্থীদের গ্রেপ্তার, দমন-পীড়ন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

রাষ্ট্রপতি বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; বরং এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সাহস, আত্মত্যাগ ও আকাঙ্ক্ষার ফল।

তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গঠনের প্রেরণা জোগায়।

বাণীতে রাষ্ট্রপতি জানান, শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ কাজে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবশেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930