IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> টপ নিউজ >> বহু সরকারি টুইটার হ্যাক করে ‘এলন মাস্কে’র নাম

বহু সরকারি টুইটার হ্যাক করে ‘এলন মাস্কে’র নাম

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ), ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এবং মান দেশি নারী ব্যাংক (মাইক্রোফিনান্স ব্যাংক)-এর টুইটার হ্যান্ডল হ্যাক হয় রোববার।

শুধু তাই নয়, হ্যাক করা হ্যান্ডলগুলোর নামও পরিবর্তন করে দেন অভিযুক্ত হ্যাকাররা। খবর আনন্দবাজার অনলাইনের।

অভিযুক্তরা আইসিডব্লিউএ এবং আইএমএ-এর টুইটার অ্যাকাউন্ট দু’টির নাম পরিবর্তন করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ‘এলন মাস্ক’-এর নামে রেখেছেন।

সূত্রের খবর, হ্যাকার পাসওয়ার্ড জেনে যাওয়ার ফলে বা যারা এ অ্যাকাউন্ট দু’টি চালনা করতেন, তারা একটি ভুল লিঙ্কে ক্লিক করার ফলেই অ্যাকাউন্ট দু’টি হ্যাক করা গেছে।

আইসিডব্লিউএ-এর টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা গেলেও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এবং মান দেশি নারী ব্যাংকের টুইটারগুলো থেকে এখনও হ্যাকাররাই চালনা করছেন।

আইসিডব্লিউএ ভারতের জাতীয় গুরুত্বের একটি প্রতিষ্ঠান এবং পদাধিকারবলে এর ক্ষমতায় রয়েছেন খোদ দেশটির উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু।

বৈদ্যুতিক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ ইতোমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে। মোদির ব্যক্তিগত টুইটার হ্যান্ডলটিও ১২ ডিসেম্বর কিছু সময়ের জন্য হ্যাক করা হয়েছিল।

পরে হ্যাকারদের হাত থেকে তা উদ্ধার করা হলেও তার আগেই সেই অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সির প্রচার করে কিছু টুইট করা হয়েছিল। পরে অবশ্য তার অ্যাকাউন্ট থেকে টুইটগুলো মুছে ফেলা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31