IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> খেলা >> কোহলির ‘ষড়যন্ত্রের’ শিকারে ‘ইন্ডিয়ান ক্রিকেটার’ পরিচয় মুছে দিলেন রোহিত?

কোহলির ‘ষড়যন্ত্রের’ শিকারে ‘ইন্ডিয়ান ক্রিকেটার’ পরিচয় মুছে দিলেন রোহিত?

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে নিজের পরিচিতি বা ‘বায়ো’ থেকে ‘ইন্ডিয়ান ক্রিকেটার’ শব্দজোড়া মুছে দিয়েছেন রোহিত!

সংযুক্ত আরব আমিরাতের মাঠের আইপিএলের হিসাব কষতে যখন মগ্ন ক্রিকেটপ্রেমীরা তখন রোহিতের এমন কাণ্ডে দিনব্যাপী বিস্ময় প্রকাশ করেছেন ভারতের নেটিজেনরা। তিনি কী অবসরে গেলেন? এমন প্রশ্নও উঠেছে।

এর আগে প্রকাশিত হয় ভারতের অস্ট্রেলিয়া সফরের ৩ ফরম্যাটের স্কোয়াড। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে ৪ টেস্ট, ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। আর এক মাসের আগে নির্ধারিত একাদশে নেই ভারতের সেরা ওপেনার রোহিত!

সেই ক্ষোভেই কী বায়ো থেকে ‘ইন্ডিয়ান ক্রিকেটার’ শব্দজোড়া মুছে দিয়েছেন রোহিত? এমন প্রশ্ন উঠতে পারে। রেহিত কী তাহলে ‘ষড়যন্ত্রের’ শিকার?

রোহিতের বাদ পড়ার কারণ দেখানো হয়েছে তার ইনজুরি।

গত ২৩ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের আগে রোহিতের দল মুম্বাই ইন্ডিয়ানস জানায়, ১৬ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রোহিত। যে কারণে আইপিএলে নিজেদের সবশেষ দুই ম্যাচে অংশ নিতে পারেননি রোহিত। তার পরিবর্তে মুম্বাইয়ের নেতৃত্ব দিয়েছেন কায়রন পোলার্ড।

রোহিতের ইনজুরি কতটুকু গুরুতর সেই বিষয়ে মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষ থেকে স্পষ্ট না করা হলেও ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া লিখেছে, আইপিএলের শেষ দিকে মুম্বাই অধিনায়কের দলে ফেরার সম্ভাবনা আছে।

এর মধ্যে ভারতের দল ঘোষণার কিছুক্ষণ পরই মুম্বাই ইন্ডিয়ানসের টুইটারে প্রকাশিত ভিডিও বিতর্কের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘চোট আক্রান্ত’ রোহিতই মুম্বাইয়ের অনুশীলনে ঝড় তুলছেন।
এ থেকে বোঝাই যাচ্ছে পরবর্তী ম্যাচেই ফিরতে পারেন রোহিত। অথচ সেই রোহিত এক মাস পরে হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরে নেই!

ভারতের অস্ট্রেলিয়া সফর চলবে ২ মাস। এই ২ মাস ধরলে আগামী সাড়ে তিন মাসের মধ্যেও কি ফিট হয়ে উঠবেন না মাইনর ইনজুরিতে আক্রান্ত হিটম্যান? সোশ্যাল সাইটে এমনই হাজারো প্রশ্ন করছেন সমর্থকরা।

এদিকে একাদশে রোহিতকে না নেয়ায় টুইটার হতাশার কথা জানিয়েছেন তার স্ত্রী ঋতিকা শাজদেহ। বিষয়টিকে হৃদয় ভাঙার চিহ্ন দিয়ে প্রকাশ করেছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031