IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৮৭১ – রীডিং এর যুদ্ধ এ ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।

১৪৯৩ – কলম্বাস আমেরিকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেন।

১৬৪২ – ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমন।

১৭৬২ – ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৭৭ – আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।

১৮৪৭ – স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।

১৮৬১ – মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত মেঘনাদ বধ মহাকাব্য প্রকাশিত হয়।

১৮৭৭ – বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন।

১৮৮৫ – প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।

১৯০৬ – প্রচন্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।

১৯২৯ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।

১৯৩৪ – ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।

১৯৪৭ – দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।

১৯৪৮ – পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।

১৯৪৮ – সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৫১ – কোরিয়ার যুদ্ধে চীন এবং উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।

১৯৬০ – নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।

১৯৭১ – জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।

১৯৭২ – বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর আনুষ্ঠানিক গোড়াপত্তন।

১৯৮৩ – রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাগর সেন পরলোকগমন করেন।

১৯৯০ – বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।

১৯৯৯ – ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।

২০০৪ – মঙ্গল গ্রহে নাসা প্রেরিত স্পিরিটের অবতরণ।

জন্ম

১০৭৭ – চীনের সম্রাট ঝেজংয়ের জন্মগ্রহন করেন।

১৬৪৩ – বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক , ইংরেজ গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, উদ্ভাবক ও দার্শনিক স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহন করেন।

১৭৮৫ – গ্রিম ভ্রাতৃদ্বয়ের বড় ভাই জ্যাকব গ্রিম জার্মানির হানাও শহরে জন্মগ্রহন করেন।

১৮০৯ – অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল জন্মগ্রহন করেন।

১৮১৩ – শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান জন্মগ্রহন করেন।

১৯৪০ – নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং অনুবাদক গাও শিংশিয়ান জন্মগ্রহন করেন।

১৯৫০ – বাংলাদেশের কবি এবং সাহিত্য সমালোচক খোন্দকার আশরাফ হোসেন জন্মগ্রহন করেন।

মৃত্যু

১২৪৮ – পর্তুগালের রাজা দ্বিতীয় স্যাংচোর মৃত্যুবরণ করেন।

১৯৩১ – রাজনীতিবিদ ও খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী ইন্তেকাল করেন।

১৯৪১ – নোবেল বিজয়ী ফরাসী দার্শনিক অঁরি বেগসঁ মৃত্যুবরণ করেন।

১৯৬১ – অস্ট্রীয় পদার্থবিদ এর‌উইন শ্রোডিঙ্গার মৃত্যুবরণ করেন।

১৯৬৫ – কবি ও সমালোচক টিএস এলিয়ট মৃত্যুবরণ করেন।

১৯৯৪ – ভারতীয় সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণের মৃত্যুবরণ করেন।

১৯৯৭ – কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস পরলোকগমন করেন।

দিবস

বিশ্ব ব্রেইল দিবস, স্বাধীনতা দিবস (মায়ানমার), শহীদদের স্মরণে দিবস (কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র), উইনুকান মুকি (ওকিনাওয়া দ্বীপ, জাপান)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31