IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ভারত থেকে করোনা নিয়ে ফিরলেন দুই যাত্রী

ভারত থেকে করোনা নিয়ে ফিরলেন দুই যাত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে চিকিৎসা শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছেন হাবিবুর রহমান (৬০) ও হাবিবুল্লাহ সোহান (৩০) নামে বাংলাদেশী দুই যাত্রী।

বুধবার বেলা ১২টায় ভারত থেকে বেনাপোল চেকপোস্টে আসলে পরীক্ষা-নিরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের সাথে থাকা কামাল হোসেনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনা পজিটিভ দুজন হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হাবিবুর রহমান (পাসপোর্ট নং ইএফ-০২৬৭১৭৭), একই জেলার হাবিবুল্লাহ সোহন (পাসপোর্ট নং এ-০১৮৪৯৪০৬)।

ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পজিটিভ শনাক্ত দুজন ও তাদের সাথে থাকা কামাল হোসেনকে বিশেষ ব্যবস্থায় বেনাপোল থেকে যশোর আইসোলেশনে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে। যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের রেড জোনে তাদের ভর্তি করা হবে। সেখানে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, দুই যাত্রী ভারতে চিকিৎসা শেষে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছেন। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে।

চেকপোস্টে কর্মরত স্বাস্থ্য বিভাগের চিকিৎসক সুব্রত বলেন, ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হলে তাদেরকে যশোর আইসোলেসনে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৪ দিন শেষে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয় তাদের শরীরে ওমিক্রন জীবাণু আছে কিনা। তারপর তাদের বাড়ি যাওয়ার অনুমতি প্রদান করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31