IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> বিজয়ের আনন্দের মাঝেই বিষাদের খবর

বিজয়ের আনন্দের মাঝেই বিষাদের খবর

ধূমকেতু নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। ঠিক সেই সময়েই এল এক বিষাদের খবর। বিজয়ের অংশ হয়ে প্রথম ইনিংসে ভিত গড়ে দিলেও পঞ্চম দিন সকালে আর মাঠে নামতে পারেননি জয়। এমনকি খেলতে পারবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে পরের টেস্টেও।

বে ওভাল টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময়েই আঙ্গুলের ইনজুরিতে পড়েন বাংলাদেশের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। আর এজন্য তিনটি সেলাই পড়েছে জয়ের আঙ্গুলে। তাইতো আগামী ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকবেন এই ব্যাটার। যে কারণে চলমান টেস্টের পঞ্চম ও শেষ দিনে মাঠে নামতে পারেননি জয়। এমনকি ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত এই ওপেনার।

জয়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এক ভিডিও বার্তায় দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘মাহমুদুল হাসান জয় মঙ্গলবার ফিল্ডিং করার সময় তাঁর ডান হাতের আঙ্গুলে ব্যথা পান। তাঁর ইনজুরিটা তিন ও চার নম্বর আঙ্গুলের মাঝে, ফেটে গেছে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন, তিনি সেখানে সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে তাঁর হাতে। আগামী ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে।’

ফিজিও আরও বলেন, ‘যা যা চিকিৎসা ও ওষুধ দরকার, এরই মধ্যে সেগুলো দেয়া হয়েছে জয়কে। এখন কনজারভেটিভ ম্যানজমেন্ট করা হবে তাঁকে।’

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া এই টেস্টের প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন জয়। দলের ৪৫৮ রানের সংগ্রহে অনন্য অবদান রাখেন তিনি। যাতে প্রথম ইনিংসে ১৩০ রানের লিডও পায় বাংলাদেশ। পরে স্বাগতিক দলকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে মোমিনুল-মুশফিকরা।

যে জয়ের পিছনে অনন্য অসাধারণ অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করা এবাদত হোসাইন। এদিনই ক্যারিয়ার সেরা এই ফিগার স্পর্শ করেন ১১ টেস্ট খেলে ১৮ উইকেট নেয়া এই টাইগার পেসার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31