IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> খেলা >> আইপিএল: ১২টি করে ম্যাচ শেষে কার পয়েন্ট কত

আইপিএল: ১২টি করে ম্যাচ শেষে কার পয়েন্ট কত

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে ‘বায়ো বাবল’ সুরক্ষায় মরুরাজ্য আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর।

দুবাই, আবুধাবি ও শারজাহ- এই তিন স্টেডিয়ামেই ইতিমধ্যে ৪৮টি ম্যাচ পরিচালিত হয়ে গেছে। অর্থাৎ ৮ দলই খেলে ফেলেছে ১২টি করে ম্যাচ।

তবে এখন পর্যন্ত জানা গেল না; শেষ চারের টিকিট কাটছে কোন চার দল।

তবে গতকাল ৪৮তম ম্যাচ শেষে প্লে-অফ প্রায় নিশ্চিত রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানসের। আর বাদ পড়েছে ধোনির চেন্নাই সুপার কিংস ও স্মিথের রাজস্থান রয়্যালস।

তবে মুম্বাইসহ বাকি ৬ দল এখনও প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে। যদিও শেষ চারে ওঠার দৌড়ে মুম্বাইয়ের পর ভালো অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।

আর টিকে থাকতে ব্যাট-বলে লড়াই চালিয়ে যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে চেন্নাই ও কলকাতা। চেন্নাইয়ের জন্য এই ম্যাচ শুধু আনুষ্ঠানিকতা হলেও বাঁচা-মরার লড়াইয়ে নামবে কলকাতা।

এই ম্যাচের আগ পর্যন্ত ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে দেয়া পয়েন্ট টেবিল বলছে, শীর্ষস্থান রীতিমতো মুম্বাই ইন্ডিয়ানসের দখলে। এ পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৮ জয় ও ৪ হারে রোহিত শর্মার মুম্বাইয়ের পয়েন্ট ১৬। সমানসংখ্যক ম্যাচ খেলে ৭ জয় ও ৫ হারে কোহলির আরসিবিরও পয়েন্ট ১৪।

এদিকে ব্যাঙ্গালুরুর সমান ম্যাচ জিতেও তৃতীয় স্থানে আছে স্রেয়াশ আইয়ারের দিল্লি ক্যাপিটালস। ১২ ম্যাচ খেলে ৭ জয় ও ৫ পরাজয়ে দলটির অবস্থান তৃতীয়তে। মঙ্গলবার রাতে হায়দরাবাদের কাছে ৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। যে কারণে রান রেটে পিছিয়ে গেছে দলটি।

এদিকে প্লে-অফের আশা জিইয়ে রেখেছে প্রীতি জিনতার পাঞ্জাব ও শাখরুখের নাইটরা।

১২ ম্যাচ খেলে ৬ জয় ও ৬ পরাজয়ে পাঞ্জাবের পয়েন্ট ১২। চতুর্থ অবস্থানে আছে দলটি। সমানসংখ্যক ম্যাচ খেলে সমান সমান জয়-পরাজয়ের পরও রান রেটে পিছিয়ে থেকে পাঞ্জাবের পরেই অবস্থান করছে কলকাতা। আজ চেন্নাইয়ের বিপক্ষে জয় পেলে চতুর্থ অবস্থানে চলে আসবে দলটি। আর বিশাল ব্যবধানে জিততে পারলে দিল্লিকেও পেছনে ফেলতে পারে।

এদিকে ১২ ম্যাচে ৫ জয় ও ৭ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট হারানোর শঙ্কায় রয়েছে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।

১২ ম্যাচ খেলে ৫ জয় ও ৭ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তমে রয়েছে রাজস্থান। সমানসংখ্যক ম্যাচ খেলে ৫ জয় ও ৮ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই।

আইপিএল থেকে ছিটকে গেছে এই দুদল। তাই ধোনি ও স্মিথদের বাকি ম্যাচগুলো নিজেদের জন্য শুধুই আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে।

এক নজরে আইপিএলের পয়েন্ট টেবিল (১২ ম্যাচ শেষে)
১. মুম্বাই ইন্ডিয়ানস ১৬ পয়েন্ট (+১.১৮৬)
২. রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১৪ পয়েন্ট (+০.০৪৮)
৩. দিল্লি ক্যাপিট্যালস ১৪ পয়েন্ট (+০.০৩)
৪. কিংস এলেভেন পাঞ্জাব ১২ পয়েন্ট (-০.০৪৯)
৫. কলকাতা নাইট রাইডার্স ১২ পয়েন্ট (-০.৪৭৯)
৬. সানরাইজার্স হায়দরাবাদ ১০ পয়েন্ট (+০.৩৯৬)
৭. রাজস্থান রয়্যালস ১০ পয়েন্ট (-০.৫০৫)
৮. চেন্নাই সুপার কিংস ৮ পয়েন্ট (-০.৬০২)

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031