IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> খেলা >> সাকিবের ফেরা নিয়ে মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সাকিবের ফেরা নিয়ে মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ২৯ অক্টোবর থেকে মুক্ত টাইগারদের ‘সুপারম্যান’ সাকিব আল হাসান। সাজঘরে দুই হাত বাড়িয়ে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ দল।

সাকিব এই মুক্তির দিনে তাকে কাছে পাচ্ছে না তার টাইগার সতীর্থরা। কারণ এখন তিনি যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দিচ্ছেন।

নভেম্বরের শুরুতে তিনি ফিরবেন বলে জানা গেছে। ১৫ নভেম্বর টি২০ টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে বিসিবি সূত্র জানিয়েছে।

এদিকে সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় মুশফিক-মোস্তাফিজরা এখন ব্যাকুল।

সাকিববে সামনে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তার প্রিয় সতীর্থ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

সাকিবের সঙ্গে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার স্মৃতি রোমন্থন করলেন মুশফিক।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে মুশফিক লিখেছেন, ‘আমরা এক সঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম কৈশোরে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম আমরা এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, এটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল। আমাদের কত স্মরণীয় স্মৃতি জমা আছে, আমরা ভালো সময়গুলো এক সঙ্গে ভাগাভাগি করে নিই। আবার কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়াই।’

মুশফিক আরও লিখেছেন, ‘খুব ভালো লাগছে একটা বছর শেষ হয়েছে। আবার আমরা এক সঙ্গে মাঠে নামব। তুমি সব সময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছ। তোমার সঙ্গে আরও ম্যাচজয়ী জুটি গড়া আর জাতিকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে তর সইছে না!’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031