IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে মুসলিম যুবক হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রে মুসলিম যুবক হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মুসলিম যুবক আহমদ আরবেরি (২৫) হত্যায় অভিযুক্ত তিন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের বিচারক টিমোথি ওয়ালমসলে এই রায় দেন। খবর বিবিসির।

রায়ে বলা হয়, ট্র্যাভিস ম্যাকমাইকেল (৩৫) ও তার বাবা ৬৬ বছর বয়সী গ্রেগরি ম্যাকমাইকেলকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে। অপর আসামি তাদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ানকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও তিনি ৩০ বছর পর প্যারোলে মুক্তি পেতে পারেন। যুক্তরাষ্ট্রে হত্যার জন্য অনুমোদিত ন্যূনতম সাজা এটি।

শুক্রবার ব্রান্সউইকের গ্লিন কাউন্টি আদালতে শুনানিতে ওয়ালমসলে বলেন, ভিডিওতে দেখা ‘নিষ্ঠুর’ আচরণ ও বার্তার জন্য ম্যাকমাইকেল ও তার বাবাকে কঠিন শাস্তি দেওয়া হয়।

মাত্র ২০ ফুট দূর থেকে আরবেরিকে হত্যাকে ঠাণ্ডা মাথার খুন বর্ণনা করে বিচারক বলেন, তাকে হত্যার মাধ্যমে হত্যাকারীরা আইন নিজের হাতে তুলে নিয়েছিল।

সাজা শুনানির সময় আরবেরির আত্মীয়রা বিচারককে তিনজনের প্রতি কোনো দয়া না দেখানো অনুরোধ করেছিলেন। অপরদিকে আসামিদের আইনজীবীরা দাবি করেছিলেন, তিনজনের কেউই আরবেরিকে ইচ্ছা করে হত্যা করেননি।

ট্র্যাভিস ম্যাকমাইকেলের আইনজীবী বলেন, সেদিন কোনো অপরাধ করা বা কাউকে হত্যা করা তার লক্ষ্য ছিল না। প্যারোল ছাড়া জেলে থাকা সবচেয়ে খারাপ।

আরবেরির বোন জেসমিন আরবেরি তার ভাইকে বড় মনের ব্যক্তিত্বের পাশাপাশি একজন স্পষ্টবাদী চিন্তাবিদ হিসাবে বর্ণনা করেছেন।

গত বছরের নভেম্বরে জর্জিয়ার বিচারকরা আহমেদ আরবেরি হত্যায় এই তিনজনকে দায়ী করেন।

২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জর্জিয়ার ব্রুনসউইক শহরে সকালে হাঁটতে বের হওয়ার সময় ২৫ বছর বয়সী আহমদ আরবেরিকে চোর ভেবে তাকে ধাওয়া করা হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে মারাত্মক আহত অবস্থায় আরবেরিকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়।

মামলার ময়নাতদন্তে বলা হয়, আরবেরিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোঁড়া হয়, এর মধ্যে দুটি গুলি তার বুকে ও একটি হাতে লাগে।

শ্বেতাঙ্গদের হাতে নিরস্ত্র আরবেরির মৃত্যুর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। এরপর অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। ম্যাকমাইকেলের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও নির্যাতনের। ব্রায়ানের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও অবৈধভাবে আটক করার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31