IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> ইরানে আফগান দূতাবাস কাজ করবে : সাঈদী

ইরানে আফগান দূতাবাস কাজ করবে : সাঈদী

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদী খাতিবজাদে জানিয়েছেন, ১৯৬১ সালে সই হওয়া ভিয়েনা কনভেনশনের কিছু সীমাবদ্ধতা মেনে নিয়েই তেহরানে অবস্থিত আফগান দূতাবাস কাজ করবে।

রোববার রাজধানী তেহরানে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি একথা বলেন।

কয়েকটি গণমাধ্যমে খবর বের হয়েছে যে, ইরানের সরকার তেহরানে আফগান দূতাবাসকে তালেবান সরকারের কাছে হস্তান্তর করার পরিকল্পনা নিয়েছে। এই খবরের প্রতিক্রিয়ায় খাতিবজাদে এ কথা জানান।

তিনি সুস্পষ্ট করে বলেন, শুধুমাত্র ভিয়েনা কনভেনশন অনুসারে আফগান দূতাবাস কাজ করতে পারবে। তারা তার বাইরে যেতে পারবে না।

ইরানি মুখপাত্র বলেন, তেহরানে অবস্থিত অন্যসব দূতাবাসের মতোই আফগান দূতাবাস ভিয়েনা কনভেনশনের অবকাঠামোর ভেতরে থেকে কাজ করবে। এর বাইরে যাওয়া কোনভাবেই সম্ভব হবে না।

এর একদিন আগে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করেন। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিনিধিদলের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিকে দু’পক্ষ বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের সময় দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুসহ ব্যাংকিং সহযোগিতা, সীমান্ত বাজার প্রতিষ্ঠা, খনি এবং ক্রীড়াক্ষেত্রের মতো বিভিন্ন বিভাগে সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এ পর্যন্ত কোনো দেশ এখনো আফগান সরকারকে সরাসরি কূটনৈতিক স্বীকৃতি দেয় নি। তবে নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে ইরান, পাকিস্তান এবং চীন আফগানিস্তানের চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং আন্তর্জাতিক সমাজকে তালেবানরা সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31