IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> মাথার টাকে চুল গজানোর খরচ দেবে সরকার!

মাথার টাকে চুল গজানোর খরচ দেবে সরকার!

ধূমকেতু নিউজ ডেস্ক : ভোটের রাজনীতি বড়ই জটিল। ভোটে জেতার জন্য মানুষ কত কিই না করেন। ভোটে জেতার লক্ষ্যে মানুষের পাশে থাকার আশ্বাস কোন রাজনৈতিক নেতা না দেন! সেই আশ্বাস দিতে গিয়ে তারা তো কতরকম কথাই না বলে থাকেন।

কেউ হয়তো কর্মসংস্থান তৈরির কথা ঘোষণা করেন। কেউ রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তাই বলে ভোটে জিতে এলে টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজানোর প্রতিশ্রুতি?

হ্যাঁ, তেমন আশ্চর্যজনক ঘটনাই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এমন ব্যতিক্রমী এক প্রতিশ্রুতি দিয়ে সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক প্রেসিডেন্ট পদপ্রার্থী। প্রার্থীর নাম লি জায়ে-মুং। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া (ডিপিকে) থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন তিনি।

আগামী মার্চে সে দেশে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এরই মধ্যে লি জায়ে-মুং ঘোষণা করে দিয়েছেন, নির্বাচনে জিতলে তিনি দেশের জনগণের জন্য বিশেষ স্বাস্থ্যবিমা চালু করবেন। কিন্তু এর সঙ্গে টাকে চুল গজানোর কী আছে?

আছে। প্রেসিডেন্ট পদপ্রার্থীর এই ঘোষণার পরপরই তাই বিতর্ক ছড়িয়ে পড়ে। কেননা, ওই স্বাস্থ্যবিমার আওতায় দক্ষিণ কোরিয়ার টাকমাথার মানুষদের মাথায় চুল গজানোর চিকিৎসার খরচ সরকারি তহবিল থেকে বহন করার কথাও রয়েছে! প্রেসিডেন্ট পদপ্রার্থীর এমন প্রতিশ্রুতি শুনে অবাক দেশটির ভোটারদল।

দক্ষিণ কোরিয়ার সরকারি হিসাব বলছে, ২০২০ সালে দেশটিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ মাথায় চুল গজানোর চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছেন!

টাকওয়ালা ব্যক্তিদের মাথায় চুল গজানোর চিকিৎসার খরচ জোগানোর ঘোষণা করতে গিয়ে লি জায়ে-মুং বলেন, দক্ষিণ কোরিয়ার প্রায় এক কোটি মানুষ চুল ঝরে পড়ার সমস্যায় ভুগছেন। চুল গজানোর চিকিৎসায় খরচ অনেক বেশি। অনেক সময়েই বিদেশ থেকে ওষুধ ইত্যাদি আনতে হয়। অনেকেই তাই ইচ্ছে থাকা সত্ত্বেও এই চিকিৎসা করাতে পারেন না। দেশবাসীর সামনে সেই সুযোগ এনে দিতে চান তিনি।

কোনও কোনও মহল বলছে– মাথায় চুল গজানোর জন্য ছ’মাসের চিকিৎসা, ভালো মানের শ্যাম্পু ও চুলের বৃদ্ধির জন্য কার্যকরী এমন খাবার কিনতে তিন হাজার ডলারের বেশি খরচ হয় সে দেশে। সরকার এই খরচ বহন করলে ভালোই। তবে অনেকেই এই প্রতিশ্রুতির সমালোচনা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31