IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আইভীর সমর্থনে মুক্তিযোদ্ধাদের মিছিল

আইভীর সমর্থনে মুক্তিযোদ্ধাদের মিছিল

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে মুক্তিযোদ্ধাদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আইভীর সমর্থনে ২নং রেলগেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, নৌকা প্রতীক, আইভীর ছবি ও মুক্তিযুদ্ধের পতাকা নিয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা মিছিল বের করে। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া মোড় ঘুরে নারায়ণগঞ্জ টার্মিনাল বন্দর ঘাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
মিছিলের উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা। সমাবেশ পরিচালনা করেন কমান্ডার মো. শাজাহান ভুঁইয়া জুলহাস।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা পরিষদ চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর উপজেলা কমান্ডার আবদুল লতিফ, রূপগঞ্জ উপজেলা কমান্ডার আমান উল্লাহ, সোনারগাঁও উপজেলা কমান্ডার সোহেল রানা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন।

সমাবেশে সফিকুল বাহার মজুমদার টিপু মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনগণকে জননেত্রী শেখ হাসিনার সালাম জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে। যাতে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করা যায়। কারণ শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলে আমাদের (মুক্তিযোদ্ধা) সম্মান-মর্যাদা দেওয়া হচ্ছে। অভিমান করে অন্য কাউকে সুযোগ দিবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31