IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> বজরঙ্গি ভাইজানে সেই মুন্নি এখন কী করছেন?

বজরঙ্গি ভাইজানে সেই মুন্নি এখন কী করছেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : সুপারস্টার সালমান খানকে ‘ভাইজান’ খ্যাতি পেয়েছেন একটি ছবির কল্যাণে। ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় অভিনয় করে এই পরিচিতি পান সালমান।

২০১৫ সালে মুক্তির পর ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে। এ ছবিতে সালমানের অভিনয় ভূয়সী প্রশংসিত হয়।

তবে সে সময় সালমানকে ছাপিয়ে আগ্রহের কেন্দ্রতে পরিণত হয় ছবির শিশু চরিত্র মুন্নি।

এ চরিত্রে অভিনয় করেছিল মাত্র সাত বছর বয়সি এক মেয়ে। তার নাম হর্ষলি মালহোত্রা। জীবনের প্রথম ছবিতেই বাজিমাত করে হর্ষলি।

রূপালি পর্দার সেই মুন্নি এখন কোথায়, কী করছেন তা নিয়েও ব্যাপক কৌতূহল রয়েছে সিনেপ্রেমীদের মাঝে। কারণ বজরঙ্গি ভাইজানের পর আর কোনো বলিউড সিনেমায় তাকে আর দেখা যায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবর, শিশু হর্ষলি এখন আর সেই ছোট্টটি নেই। এখন সে ১৪ বছরের কিশোরী। বলিউড সিনেমায় অভিনয় না করলেও টিভিপর্দায় দেখা গেছে তাকে। ‘কবুল হেয়’, ‘লৌত আও তৃষা’ সিরিয়ালগুলোতে অভিনয় করেছে হর্ষলি। এদিকে ঘরে বসে সে এখন ভিডিও বানাচ্ছে। কখনো একা, কখনো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো করে সে।

অভিনয়ের জন্য সম্প্রতি ড. আম্বেদকর পুরস্কার পেয়েছে হর্ষলি। পুরস্কারটি সে সালমান খান, পরিচালক কবির খান ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সঙ্গে যুক্ত সবার উদ্দেশে নিবেদন করেছে।

এদিকে জানা গেছে, ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সিকুয়েল নির্মিত হবে। ছবির চিত্রনাট্য লিখছেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবির নাম হবে ‘পবনপুত্র ভাইজান’। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন ইতোমধ্যে।

সেই ছবিতে মুন্নি চরিত্রটি থাকবে কিনা বা থাকলেও এসে হর্ষলিকে দেখা যাবে কিনা তা জানা যায়নি। অবশ্য শিশুচরিত্রে অভিনয়ের সময়টি প্রায় পার করে এসেছেন হর্ষলি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31