IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> খেলা >> আবারও ঝড় তুললেন গেইল, অল্পের জন্য হলো না সেঞ্চুরি

আবারও ঝড় তুললেন গেইল, অল্পের জন্য হলো না সেঞ্চুরি

ধূমকেতু নিউজ ডেস্ক : এবারের আইপিএলে নতুন এক গেইলকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে দিলো কিংস এলেভেন পাঞ্জাব। যে কি না ইনিংস সূচনা না করলেও খেলতে পারে নিজের প্রতাপ বজায় রেখে। নিজের ক্যারিয়ারে খুব কম সময়ই ওপেনিংয়ের বাইরে খেলেছেন গেইল। সেই তিনিই এখন টানা খেলে যাচ্ছেন তিন নম্বরে।

শুধু খেলে যাচ্ছেন বললে ভুল হবে, রীতিমতো ঝড় তুলে নাজেহাল করে দিচ্ছেন প্রতিপক্ষকে। তার ব্যাটের আগুনে এবার পুড়ল রাজস্থান রয়্যালসের বোলিং লাইনআপ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বেন স্টোকস, জোফরা আর্চার, রাহুল তেওয়াতিয়াদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছেন গেইল।

তবে ইনিংসশেষে একটি আক্ষেপ তার থেকেই যাওয়ার কথা। কেননা মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি যে করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বল থেকে উইকেটে এসে খেলেছেন শেষ ওভারের চতুর্থ বল পর্যন্ত। মাঝের সময়টায় মোকাবিলা করেছেন ৬৩ ডেলিভারি, যেখানে ৬ চারের সঙ্গে ৮টি বিশাল ছয়ের মারে করেছেন ৯৯ রান।

গেইলের এমন ইনিংসের পর স্বাভাবিকভাবেই বড় হয়েছে পাঞ্জাবের ইনিংস। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৫ রান করেছে প্রীতি জিনতার দল। টুর্নামেন্টে টিকে থাকতে ১৮৬ রান করতে হবে রাজস্থানকে। ম্যাচ হেরে গেলেই বাদ পড়ে যাবে তারা। অন্যদিকে জিতলে প্লে-অফ প্রায় নিশ্চিত হবে পাঞ্জাবের।

রাজস্থানের জন্য ম্যাচটি বাঁচা-মরার। পাঞ্জাবের সঙ্গে আগের সাক্ষাতে তারা গড়েছিল ইতিহাস, জিতেছিল ২২৩ রান তাড়া করে। যা কি না আইপিএল ইতিহাসে রেকর্ড। তাই এ ম্যাচে টস জিতে পরে ব্যাটিংটাই বেছে নেন রাজস্থান অধিনায়ক স্টিভেন স্মিথ। তাতে অবশ্য কমে আটকাতে পারেননি গেইল-রাহুলদের।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে সাজঘরের পথ ধরেন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান মানদ্বীপ সিং। এরপর মাত্র ১৩.৪ ওভারে ১২০ রানের জুটি গড়েন অধিনায়ক লোকেশ রাহুল ও তিনে নামা ক্রিস গেইল। তাদের জুটিতে পাঞ্জাব পায় বড় সংগ্রহের ভিত।

এখনও পর্যন্ত আইপিএলের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল আউট হন ৪১ বলে ৪৬ রান করে। এরপর মিনি ঝড় তোলেন গেইলের স্বদেশি নিকলাস পুরান। মাত্র ১০ বলের ইনিংসে ছক্কা মারেন তিনটি, করেন ২২ রান। পুরান আউট হয়ে যান দলীয় ১৬২ রানের সময়।

উনিশতম ওভারে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০০০তম ছক্কা হাঁকান গেইল। পরের ওভারে জোফরা আর্চারকে ছক্কা মেরে পৌঁছে যান ইনিংসে ব্যক্তিগত ৯৯ রানে। কিন্তু পরের বলেই গেইলকে বোল্ড করে প্রতিশোধ নিয়ে নেন আর্চার। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করে মাঠের মধ্যেই হতাশা প্রকাশ করেন গেইল।

যদিও মাঠ ছাড়ার আগে ঠিকই আর্চারের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন এ ক্যারিবীয় ব্যাটিং দানব। পরে ব্রডকাস্টারদের সঙ্গে কথোপকথনে জানিয়েছেন, ৯৯ রানে আউট হলেও, তিনি নিজে এটিকে সেঞ্চুরি হিসেবেই ধরে নিয়েছেন। যা পাঞ্জাবকে এনে দিয়েছে ১৮৫ রানের বড় সংগ্রহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031