IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিমান ফেরত চেয়ে উজবেকিস্তান ও তাজিকিস্তানকে হুমকি : তালেবান সরকার

বিমান ফেরত চেয়ে উজবেকিস্তান ও তাজিকিস্তানকে হুমকি : তালেবান সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : বিমান ফেরত চেয়ে প্রতিবেশী দেশে উজবেকিস্তান ও তাজিকিস্তানকে সতর্ক করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

গত বছরের আগস্টে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ার পর আতঙ্কে প্রশিক্ষণ ও যুদ্ধবিমান নিয়ে উজবেকিস্তান এবং তাজিকিস্তানে। খবর এরোটাইমসের।

তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মো. ইয়াকুব গত ১১ জানুয়ারি প্রতিবেশী দেশ দুটিকে হুশিয়ার করেন।

এক বিবৃতিতে মৌলভী মো. ইয়াকুব বলেন, উজবেকিস্তান ও তাজিকিস্তানে নিয়ে যাওয়া আমাদের যুদ্ধবিমানগুলো আমরা দ্রুত ফেরত চাই। আমাদের বিমান অন্য দেশে রাখার বিষয়টি আর বরদাশত করব না।

এগুলো দ্রুত ফেরত না দিলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতিরও হুমকি দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মার্কিনবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত দেশটির বিমানবাহিনীর পাইলটরা অত্যাধুনিক প্রযুক্তির মার্কিন ব্যাক হক হেলিকপ্টারসহ বেশ কিছু যুদ্ধবিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া পাইলটদের উদ্দেশ্যে তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মো. ইয়াকুব বলেন, আপনারা আমাদের বিমানগুলো নিয়ে আফগানিস্তানে ফিরে আসুন। আমরা আপনাদের সম্মানের সঙ্গে এখানে রাখব। বিদেশে আপনারা আপনাদের মর্যাদা পাবেন না। আপনার আমাদের দেশের সম্পদ।

কিন্তু পালিয়ে যাওয়া এসব পাইলট মনে করছেন, আফগানিস্তানে ফিরে গেলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। তালেবানদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেই সময় মার্কিন বাহিনীর সঙ্গে ওইসব বিমান হামলায় যোগ দিয়েছিলেন পালিয়ে যাওয়া আফগানিস্তানের পাইলটরাও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31