IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> ‘জাতিসংঘের আহবানে আমেরিকাকে সাড়া দিতেই হবে’

‘জাতিসংঘের আহবানে আমেরিকাকে সাড়া দিতেই হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে তালেবানের সরকার আমেরিকার প্রতি আবারো তাদের কয়েকশ কোটি ডলার আটক অর্থ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে। ২০ বছরের মার্কিন আগ্রাসনের পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এখন মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে।

শুক্রবার তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মার্কিন সরকারের প্রতি আটক অর্থ ফেরত দেয়ার জন্য নতুন করে আহ্বান জানান। একদিন আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আফগানিস্তানের অর্থ ছাড় করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার পোস্টে বলেন, “আফগানিস্তানের আটক অর্থ ছেড়ে দেয়ার ব্যাপারে জাতিসংঘ মহাসচিব আমেরিকার প্রতি যে আহ্বান জানিয়েছেন আমরা তার প্রশংসা করি। আমেরিকাকে অবশ্যই আন্তর্জাতিক আহ্বানের প্রতি ইতিবাচক সাড়া এবং আফগানিস্তানের অর্থ ছাড় দিতে হবে।”

গত আগস্ট মাসে মার্কিন সমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে গেলে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায় এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আফগানিস্তানের ৯৫০ কোটি ডলার আটক করে। এর পরপরই আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এবং বিশ্ব ব্যাংক আফগানিস্তানে তাদের কর্মকাণ্ড বন্ধ করে দেয়।

আশরাফ গনি সরকারের পতনের আগে আগস্ট মাসেই এ দুটি প্রতিষ্ঠান আফগানিস্তানকে ৩৪ কোটি ডলার অর্থ সরবাহের প্রতিশ্রুতি দিয়েছিল। মার্কিন সরকার আফগান অর্থ আটকের পর আন্তর্জাতিক অঙ্গনের বহু দেশ আফগানিস্তানের সঙ্গে আর্থিক লেনদেন বা আফগানিস্তানকে সহযোগিতা করা বন্ধ করে দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31