IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

আজকের এই দিনের ইতিহাস

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১৬ জানুয়ারি, ২০২২, রোববার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৯২৯ – স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানী স্থাপন করেন।

১৪৯২ – স্পেনিশ ভাষার প্রথম গ্রামার রানি ইসাবেলা প্রথম এর কাছে হস্তান্তর করে।

১৬০৫ – বিখ্যাত উপন্যাস ডন কুইকসোট এর প্রথম প্রকাশ হয়।

১৬৬৬ – ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ডের যুদ্ধ ঘোষণা।

১৭৬১ – ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল নেয় ব্রিটিশরা।

১৭৬৮ – কলকাতায় প্রথম ঘোড়দৌড় শুরু হয়।

১৯২০ – লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে অনুষ্ঠিত হয়।

১৯২২ – কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।

১৯২৯ – বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।

১৯৪৫ – অ্যাডলফ হিটলার ব্যাঙ্কারে অবস্থান গ্রহন করেন।

১৯৫৬ – মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নামের প্যালিস্টাইন মুক্ত করার ঘোষণা দেন।

১৯৬৬ – নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ির ক্ষমতা গ্রহণ।

১৯৬৯ – প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের দুটো নভোযানের প্রথমবার সংযোগ সম্পাদিত হয়।

সংযুক্ত হওয়ার পর এ দুটো নভোযান মহাশূন্যে আরও ৪ ঘণ্টা পরিভ্রমণ করে।

১৯৭০ – গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৭৫ – অ্যাংগোলার স্বাধীনতা স্বীকৃতি দেয় পতুর্গাল।

১৯৭৯ – ইরানের শাহ পরিবারসহ ইরান থেকে পলায়ন করে।

১৯৮২ – ৪৫০ বছর বিছিন্ন অবস্থা থাকার পর ভ্যাটিকান আর ব্রিটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ – উপসাগরীও যুদ্ধ: আমেরিকা ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করে।

২০০০ – রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০০১ – কঙ্গোর প্রসিডেন্ট লুরান্ট কাবালা নিজ দেহরক্ষির হাতে নিহত হন।

২০০২ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং অবশিষ্ট তালেবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়।

২০০৬ – আফ্রিকার প্রথম দেশ হিসেবে লাইবেরিয়ায় নারী প্রেসিডেন্ট অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক।

জন্ম

১৮৭৪ – রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।

১৯০১ – সুকুমার সেন, বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ।

১৯১০ – রামকৃষ্ণ বিশ্বাস, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী।

১৯১৯ – মোঃ মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৩৩ – সুসান সনট্যাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।

১৯৮৭ – কাব্য বিশ্বনাথন, ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক।

মৃত্যু

১৯১৫ – খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব।

১৯৩৮ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।

২০০১ – কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লরা কাবিলা রাজধানী কিনসাসায় নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন।

২০০১ – নেপালের যুবরাজ দীপেন্দ্র কর্তৃক রাজা বীরেন্দ্র বীর বীক্রম শাহদেব ও রানী ঐশ্বর্য সহ ১১ জন বন্দুকের গুলিতে নিহত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031