IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তৈমূরের চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে আইভী

তৈমূরের চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে আইভী

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের (নাসিক) ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। সবশেষ খবর অনুযায়ী মেয়র পদে সেলিনা হায়াৎ আইভী দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এখন পর্যন্ত ৩০ টি কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

৩০ কেন্দ্রে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ১২,৫০৮ ভোট, অন্যদিকে ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ২৩,১৭৫ ভোট।

রোববার সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৯২ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম পুরো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ইভিএমে ভোট হল।

এদিকে সকাল ১১টায় আলী আহমদ চুনকা প্রতিষ্ঠিত স্কুল শিশুবাগ বিদ্যালয়, দেওভোগ কেন্দ্রে নিজের ভোট দেন সেলিনা হায়াৎ আইভী। এরপর সাংবাদিকদের তিনি বলেন, যদি সুষ্ঠু ভোট হয় শেষ পর্যন্ত তাহলে আমি আশা করি বিপুল ভোট পাবো। কারণ নারায়ণগঞ্জের মানুষ চায় নৌকার জয় হোক। আমি জানি নারায়ণগঞ্জের মানুষ আমাকেই বেছে নিয়েছে, নিজেরা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দেবে। ইনশাআল্লাহ নৌকার জয় হবেই হবে, আইভীর জয় হবেই হবে। গণজোয়ারের জয় হবেই হবে।

এ সময় ইভিএম মেশিনের ত্রুটির কারণে কিছু কেন্দ্রে ভোট গ্রহণে ধীর গতির অভিযোগও করেন তিনি।

এর আগে সকাল সোয়া আটটায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এসময় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানানোর পাশাপাশি শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31