IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> All Newspaper >> লিড নিউজ >> ২২ জন সচিবদের সঙ্গে ইস্যু নিয়ে চূড়ান্ত বৈঠকে -ইসি

২২ জন সচিবদের সঙ্গে ইস্যু নিয়ে চূড়ান্ত বৈঠকে -ইসি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনি প্রস্তুতির শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ সমন্বয়ে সরকারের সব সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

ইসি জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, আইন, পররাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য, স্থানীয় সরকার, বিদ্যুৎ-বিভাগ, আইসিটি, নৌপরিবহন, সড়ক পরিবহন, বাংলাদেশ ব্যাংক, বিটিভি, বেতার, এলজিইডি, শিক্ষা প্রকৌশলসহ মোট ৩৪টি মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি বৈঠকে যোগ দেন।

গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠকের ধারাবাহিকতায় এবার তফসিল ঘোষণার আগের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকের মূল বিষয়—আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোন মন্ত্রণালয় কী ধরনের সহযোগিতা করবে তা নির্ধারণ করা। পাশাপাশি তফসিল ঘোষণার আগে মাঠ পর্যায় থেকে সব ধরনের নির্বাচনি পোস্টার-ব্যানার অপসারণে জোর দেওয়া হচ্ছে।

সভায় আলোচ্য ২২ গুরুত্বপূর্ণ ইস্যু

১. ভোটকেন্দ্র স্থাপনা ও অবকাঠামো

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়েছে। ভবন, রাস্তা, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশনসহ প্রয়োজনীয় মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

২. ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল

সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের নিয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তার প্যানেল তৈরি হয়েছে। রিটার্নিং অফিসাররা নির্দেশনা অনুযায়ী নিয়োগ দেবেন।

৩. পার্বত্য এলাকায় লজিস্টিক সহায়তা

দুর্গম এলাকায় নির্বাচনি সামগ্রী পরিবহন ও কর্মকর্তা পরিবহনে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত। হেলিপ্যাড মেরামতের দায়িত্ব স্থানীয় প্রশাসনের।

৪. প্রচার ও সচেতনতা কার্যক্রম

আচরণবিধি ও ভোটদান প্রক্রিয়া নিয়ে বিটিভি-বেতারে প্রচারণা চালানো হবে। তফসিল ঘোষণার দিনে সিইসির ভাষণ একযোগে সম্প্রচারে তথ্য মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হবে।

৫. পর্যবেক্ষক নিয়োগ

দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি, নিরাপত্তা ও ভিসা প্রদানে পূর্ণ সহায়তা দেওয়া হবে।

৬. ঋণ খেলাপি যাচাই

ব্যাংক–বিমা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে ঋণ খেলাপিদের নির্বাচনে প্রার্থীতা রোধে নীতিমালা প্রণয়ন করা হবে।

  1. বাজেট বরাদ্দ

নির্বাচনের খরচ বাস্তবতার ভিত্তিতে সমন্বয় করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যয়ের বিষয়েও বৈঠক হয়েছে।

৮. জনবল ও লজিস্টিক সাপোর্ট

নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল, যানবাহন ও সরঞ্জাম বরাদ্দ নিশ্চিত করা হবে।

৯. শান্তিশৃঙ্খলা বজায় রাখা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। স্থানীয় প্রশাসনকে বিশেষ তৎপর থাকতে হবে।

১০. নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সময়সূচি ঘোষণার পর আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে।

১১১২. পরীক্ষা ও আবহাওয়া বিবেচনায় ভোটের সময়সূচি

পাবলিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ও ডিসেম্বর–ফেব্রুয়ারির আবহাওয়া পূর্বাভাস বিবেচনা করে ভোটের তারিখ প্রস্তাব করা হবে।

১৩. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

১৪. স্বাস্থ্যসেবা

ভোটের দিন কর্মকর্তা, সাংবাদিক, পর্যবেক্ষকদের জরুরি চিকিৎসায় নির্দিষ্ট হাসপাতাল ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে।

১৫. অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সব ভোটকেন্দ্রে প্রস্তুত রাখা হবে।

১৬. প্রচার সামগ্রী অপসারণ

তফসিল ঘোষণার আগে বিদ্যমান সব পোস্টার-ব্যানার অপসারণে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে।

১৭. যানবাহন নিয়ন্ত্রণ

মোটরসাইকেলসহ কিছু যান চলাচলে নিষেধাজ্ঞার পাশাপাশি পাহাড়ি–চরাঞ্চলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

১৮. পোস্টাল ব্যালট নিরাপত্তা

প্রবাসী ও অভ্যন্তরীণ পোস্টাল ভোট নিরাপদ পরিবহনে বিশেষ নজরদারি থাকবে।

১৯. জেলখানায় ভোট

কারাবন্দিদের পোস্টাল ব্যালটে ভোটদানে কারা কর্তৃপক্ষ সহায়তা করবে।

২০. সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য দমন

AI ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ও উসকানিমূলক কন্টেন্ট ঠেকাতে বিশেষ সেল গঠন করা হবে।

২১. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা

সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে। অন্তর্ঘাত রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

২২. শান্তিপূর্ণ ভোট পরিবেশ

ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে কেন্দ্রে যেতে পারেসে পরিবেশ নিশ্চিত করাই ইসির সর্বোচ্চ অগ্রাধিকার।

ইসি বলছে, চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এই বৈঠকের মূল লক্ষ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31