IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> জাপান ৫০০ মিলিয়ন ইয়েন দিচ্ছে বাংলাদেশকে

জাপান ৫০০ মিলিয়ন ইয়েন দিচ্ছে বাংলাদেশকে

ধূমকেতু নিউজ ডেস্ক : জাপান সরকার তৃতীয় বছরের জন্য ‘দি ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট (পিইডিপি-৪)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অনুদান হিসেবে ৫০০ মিলিয়ন জাপানি ইয়েন (৩৮.৯৩ কোটি টাকা বা ৪.৫৯ মিলিয়ন মার্কিন ডলার) দিচ্ছে।

এ ব্যাপারে, বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি ‘এক্সচেঞ্জ অব নোটস’ ও ‘গ্রান্ট এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’র সচিব ফাতিমা ইয়াসমিন এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি ও ঢাকাস্থ জাইকা বাংলাদেশ অফিস প্রতিনিধি চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া ‘গ্রান্ট এগ্রিমেন্টে’ স্বাক্ষর করেন।

প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ থেকে ২০২৩ এর মধ্যে ‘দি ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি-৪)’ বাস্তবায়ন করছে।

প্রোগ্রামটির আওতায় কারিকুলাম সংশোধন ও পাঠ্যবই উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন অব্যহতকরণ, পদ্ধতি এবং বাজেটের জন্য জাপানের অনুদানটি দেয়া হয়েছে।

জাপান এর আগে ২০১১ থেকে ২০১৮ মেয়াদে ‘থার্ড প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি৩)’ প্রকল্প বাস্তবায়নের জন্য ২৪৯০ মিলিয়ন জাপানি ইয়েন (১৯৮ কোটি টাকার সমান) অনুদান দিয়েছে।

২০১৮ সাল থেকে বাস্তবায়িত ‘দি ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি-৪)’ প্রকল্পের প্রথম ও দ্বিতীয় বছরের জন্য জাপান ১ হাজার মিলিয়ন জাপানি ইয়েন (আনুমানিক ৭৫.৬৫ কোটি টাকা বা ৯ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিয়েছে। জাপানের সহায়তা এ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930