IMG-LOGO

মঙ্গলবার, ৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে’মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন অভিনেত্রী মিমিহাম ও হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যুআগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই : শিক্ষামন্ত্রীরাজশাহীতে চাঞ্চল্যকর ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২বাগমারার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট দখলমুক্ত করতে তিন দিনের আল্টিমেটাম প্রশাসনেরনিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিতসিংড়ায় ফুড সেফটি এন্ড ফিস ফার্ম অটোমেশন বিষয়ক প্রশিক্ষণগোমস্তাপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক যুবক জেলহাজতেচীনা প্রতিষ্ঠান মেইতুয়ানের ঝুলিতে আলোচিত লেক্সগ্লোবাল বিডিবাগমারায় প্রবাসী নারীর প্রতারণার শিকার স্কুল শিক্ষক মনসুর রহমানের সংবাদ সম্মেলনমোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিতসিংড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসপুঠিয়ায় ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার‘পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার’
Home >> কৃষি >> টপ নিউজ >> “পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি” গোমস্তাপুরের বিলাঞ্চল প্লাবিত,হুমকির মুখে শত শত বিঘা বোরো ধান

“পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি” গোমস্তাপুরের বিলাঞ্চল প্লাবিত,হুমকির মুখে শত শত বিঘা বোরো ধান

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অতিবৃষ্টির কারণে ও উজান থেকে নেমে আসা ঢলে সীমান্ত নদী পুনর্ভবার পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নদী সংলগ্ন বিলাঞ্চলের উঠতি শত শত বিঘা বোরো ধান হুমকির মুখে পড়েছে।

গত ২ দিন ধরে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার রাধানগর ইউনিয়নের বিল কুজইনসহ বিভিন্ন বিলে রোপন করা প্রায় ৫ শ বিঘা বোরো ধান নিমজ্জিত হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে আরও শত শত বিঘা জমির বোরো ধান নিমজ্জিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

দিনাজপুর থেকে বয়ে আসা পুনর্ভবা নদীর পানি গত কয়েকদিন যাবত আশংকাজনক হারে বৃদ্ধি অব্যাহত থাকায় নওগাঁর সাপাহার ও পোরশা এবং গোমস্তাপুর উপজেলার নদী সংলগ্ন নিম্ন বিলাঞ্চলে রোপণ করা উঠতি বোরোধান নিমজ্জিত হয়ে গেছে।ধানকাটা শ্রমিকের সংকটের মধ্যে প্রাকৃতিক এ দুর্যোগ কৃষকদের স্বপ্ন ভঙ্গের কারণ হিসেবে দেখা দিয়েছে। এদিকে, মঙ্গলবার দুপুরে অন্যান্য বিলের ধান বাঁচাতে বিল কুজইন ঘাটে তৈরি করা অস্থায়ী বাঁধ কেটে দেয়ায় চন্দের বিলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

এরফলে ওই বিলে থাকা গোমস্তাপুর ও পোরশা উপজেলার বোরো ধান নিমজ্জিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। উঠতি বোরোধান নিয়ে যেখানে মাঠে থাকার কথা ছিল উৎসবের আমেজ ও পাকা বোরো ধান ঘরে তোলার ব্যস্ততা। কিন্তু সেই মাঠ আজ পরিণত হয়েছে নিঃশব্দ জলরাশিতে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রোববার রাত থেকে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কয়েক হাজার হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মুখে নেমে এসেছে হতাশার ছায়া।সোমবার বিকেলে ওই এলাকা সরেজমিনে দেখা যায়,যেদিকে চোখ যায়, শুধু পানি আর পানি।

মাঝেমধ্যে ডুবে থাকা ধানের শীষ যেন শেষ চেষ্টা করছে মাথা তুলে দাঁড়ানোর কিন্তু প্রকৃতির কাছে সে লড়াই বড় অসহায়। কৃষি বিভাগের হিসাব মতে , উপজেলার এই বিলাঞ্চলের বিস্তীর্ণ জমির বোরো ধান হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় পানিতে তলিয়ে গেছে। কাটার উপক্রম হওয়া ধান ঘরে তোলার আগেই এমন বিপর্যয় কৃষকদের জন্য হয়ে উঠেছে এক নির্মম আঘাত।

ক্ষতিগ্রস্ত কৃষক ওসমান আলী বলেন, “সারা বছরের কষ্ট করে চাষ করা ধান এভাবে পানির নিচে চলে যাবে, কখনো ভাবিনি। আর কয়েকটা দিন সময় পেলেই আমরা ধান ঘরে তুলতে পারতাম।” তিনি আরও বলেন, “এখন আমাদের সামনে শুধু ঋণের বোঝা আর অনিশ্চয়তা।”

আরেক কৃষক সবুরআলী জানান, “আমরা ধারদেনা করে চাষাবাদ করি। ফসলটাই যদি না পাই, তাহলে সংসার চালাবো কীভাবে?” তিনি ক্ষোভের সুরে বলেন, “প্রতিবছর একই সমস্যা হয়, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান হয় না।”

স্থানীয় বাসিন্দা মোমিন বলেন, “পূনর্ভবা নদীর পানি বাড়লেই এই বিল এলাকা প্লাবিত হয়। একটি স্থায়ী ব্রিজ না থাকায় পানি ঠিকমতো নামতে পারে না। দ্রুত ব্রিজ নির্মাণ করা গেলে বিলাঞ্চলের ধান আনা -নেয়ার এই দুর্ভোগ অনেকটাই কমে আসবে।”

স্থানীয়দের অভিযোগ, পূনর্ভবা নদীর পানি বাড়লেই প্রতিবছর এমন দুর্ভোগ নেমে আসে। নদীর উভয় পাড়ে একটি স্থায়ী বেঁড়িবাঁধ ও স্লুইসগেটের অভাবে নদী উপচে পানি নিম্ন বিলাঞ্চলে প্রবেশ করে। যার ফলে দ্রুত প্লাবনের সৃষ্টি হয়। তারা মনে করেন, দ্রুত একটি টেকসই ব্রিজ, বাঁধ ও স্লুইসগেট নির্মাণ করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, বরং এমন দুর্যোগের প্রভাবও অনেকটাই কমে আসবে।

সোমবার ও মঙ্গলবার পরিস্থিতি সরেজমিনে দেখতে যান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবং গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফ হোসেন আলীম, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি ও কৃষি কর্মকর্তা সাকলায়েন হোসন। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে দ্রুত সহায়তার আশ্বাস দেন।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন জানান, “পানি দ্রুত নেমে গেলে কিছু ধান হয়তো রক্ষা করা সম্ভব হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, কৃষকদের দাবিগুলো আমরা উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। ওই এলাকায় দ্রুত একটি সেতু নির্মাণ ও নদী খননের উদ্যোগ নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031