ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুল রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজাসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, উদ্যোক্তা তৈরি এবং কৃষির টেকসই উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এর আগে অতিথিরা কৃষি ফসল ও কৃষিযন্ত্রাংশ প্রদর্শনী পরিদর্শন করেন।



