IMG-LOGO

মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪পোরশায় উজানের ঢলে তলিয়ে গেছে বোরো ধানফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন উপদেষ্টা জাহেদ উর রহমাননায়ক থেকে রাজনীতিতে বিজয়ের নতুন অধ্যায়নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই’চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন’ করার হুমকি ডনাল্ড ট্রাম্পেরহরমুজ খুলতে ১৫ হাজার মার্কিন সেনা ও ১০০ বিমানআগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেনপরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসকরাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১: বিক্ষুব্ধ জনতার ২টি ট্রাকে অগ্নিসংযোগ, সাংবাদিকের ওপর হামলাবিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: দুর্গাপুরে তিন দালালের বিরুদ্ধে অভিযোগ, নিঃস্ব পরিবারবাগমারায় রাতের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান প্রশাসনের
Home >> কৃষি >> টপ নিউজ >> পোরশায় উজানের ঢলে তলিয়ে গেছে বোরো ধান

পোরশায় উজানের ঢলে তলিয়ে গেছে বোরো ধান

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বৃষ্টি ও উজানের ঢলে নিতপুর এলাকার বিভিন্ন বীলের পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে কয়েকশত হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে।

তবে কৃষি বিভাগ বলছে ৫ হেক্টর জমির ধান সম্পুর্ণ তলিয়ে গেছে এবং ৩০ হেক্টর বোরো ধান আংশিক তলিয়ে গেছে। কষ্টের ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। ঋণের দায় মেটাতে কোমর সমান পানিতে নেমে আধাপাকা ধান কাটছে তারা।

ফসল বাঁচাতে প্রতিদিনই তারা বাড়তি খরচ গুনে শ্রমিক নিয়ে ধান কাটছেন। তবে পানি বৃদ্ধি পাওয়ায় কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে তাদের। আবার যেসব ধান কাটা হচ্ছে সেসব ধান রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হওয়ার উপক্রম। এমন অবস্থায় বড় ধরনের ক্ষতির শঙ্কায় দিন কাটছে কৃষকদের।

নিতপুর গোপালগঞ্জের কৃষক মোকছেদুল, বাংগাল পাড়ার বেলাল হোসেন, আবু তালেব, শাহাজাহান, দিয়াড়াপাড়ার তফিজুল, জাহাঙ্গীর আলম সহ আাে কৃষকরা জানান, জৈষ্ঠ মাসের শুরুতে পুনর্ভবা নদীতে পানি আসে। এর আগেই এই নদীর বীল এলাকার সবধান কাটা হয়ে থাকে।

কিন্তু এ বছর বৈশাখের শুরুতেই আগাম পানি চলে আসায় উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে ধান। গত চারদিন ধরে নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে।

নতুন করে জমিও তলিয়ে গেছে। তারা জানান, অধিকাংশ কৃষক ঋনের টাকা নিয়ে জমিতে বোরো চাষ করেছিলেন। ধানও বেশ ভালো হয়েছিল। কিন্তু ঢলের পানির কারণে সব হারাতে বসেছে কৃষকরা। সব বোরো চাষীদের অবস্থা একই বলেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ বলেন, বোরো জমিতে পানি প্রবেশ করে ৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। আর ৩০ হেক্টর জমির ধান আংশিক তলিয়ে গেছে।

উজানের ঢল বেড়ে যাওয়ায় পুনর্ভবা নদির পানি বেড়ে যায়। এতে নতুন করে আরও ধানি জমি তলিয়ে যায়। তবে ৬০-৭০ ভাগ ধান পেকে যাওয়ায় লক্ষমাত্রার কোন হেরফের হবেনা বলে তিনি জানান।

ইতোমধ্যে কৃষকদের দ্রুত ধান কেটে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930