IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮
Home >> কৃষি >> টপ নিউজ >> এক জমিতে তিন রকমের তরমুজ

এক জমিতে তিন রকমের তরমুজ

ধূমকেতু নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা এলাকার কৃষক আব্দুল মতিন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং লালতীরের সার্বিক সহযোগিতায় একই মাঠে তিন জাতের হাইব্রিড তরমুজ চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন। তার সাফল্য দেখে খোদ কৃষি বিভাগই বিস্মিত। বিষয়টি এলাকার অন্যান্য কৃষকদের মধ্যেও সারা জাগিয়েছে।

রোববার (২৫ জুলাই) বিকেলে পাত্রখোলায় সরেজমিনে দেখা যায়, একই মাঠে একটি কালো রংয়ের, একটি হলুদ রংয়ের এবং আরেকটি সবুজ ডোরাকাটা রংয়ের তরমুজ। যার একটির নাম ব্ল্যাক বেবি, একটি মধুমালা ও অপরটি লালতীরের ল্যন ফাই জাতের হলুদ তরমুজ।

এর আগে শনিবার বিকেলে আব্দুল মতিনের তরমুজ ক্ষেত পরিদর্শনে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ এলাকার কৃষকরা।

এ ব্যাপারে কৃষক আব্দুল মতিন জানান, দুই বিঘা জমিতে এই তিন জাতের তরমুজ চাষ করেন। তিন জাতের মধ্যে হলুদ রঙের লালতীরের হাইব্রিড ল্যন ফাই জাতটি সর্বাধিক ফলন হয়েছে। ফলের ওজন এবং আকারে সবাইকে আকর্ষণ করেছে। শুধু আকার নয় এর স্বাদ অসাধারণ। মধুর মতো মিষ্টি। বাজারে এর দরও ভালো পাচ্ছেন তিনি।

তিনি জানান, এই তিন জাতের তরমুজ চাষ করতে এখন পর্যন্ত তার খরচ হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। আর এখন পর্যন্ত বিক্রি করেছেন ১ লাখ ২০ হাজার টাকার মতো। মাঠে যে পরিমাণ ফলন রয়েছে তাকে তিনি আরও দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

কৃষক আব্দুল মতিন আরও জানান, ল্যন ফাই জাতটির ফলন অন্যান্যদের চেয়ে প্রায় তিনগুণ বেশি এবং ফলের ওজন এক একটি ৩ থেকে ৪ কেজি এবং ফলে মিষ্টির পরিমাণ অন্যান্য জাতের চেয়ে অনেকগুণ বেশি। তাই আগামিতে এই জাতের তরমুজ ব্যাপকভাবে চাষ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ফলন দেখতে তার জমি পরিদর্শনে আসেন আশপাশের কৃষকরা। তারাও আগামীতে এ জাতের চাষ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা এটি চাষে কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ দেয়ার অনুরোধ জানান

এই প্রসঙ্গে লাল তীর সীডের বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী জানান, হাইব্রিড ল্যন ফাই জাতটি সবুজ ডোরাকাটা ও ভিতরে হলুদ রঙ্গের শাসযুক্ত, এটি অধিক মিষ্টি। উত্তম পরিচর্যায় একেকটির তরমুজের ওজন হয় ৫ থেকে ৬ কেজি। সারাবছর মাচায় ও মাঠে চাষ করা যায় এটি। এ ফলের পরিপক্বতা আসে ৬৫ থেকে ৭০ দিনে। এ জাতটি চাষ করতে প্রতি শতকে বীজের পরিমাণ লাগে মাত্র ১ গ্রাম। উত্তম পরিচর্যায় একর প্রতি ফলন হয় ৩০ থেকে ৩৫ টন। কৃষকরা উপযুক্ত দাম পেলে এই জাতগুলো চাষে দিন দিন আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী জানান, এ প্রদর্শনীতে তিন জাতের বীজ লাগানো হয়েছে। এর মধ্যে অধিক ফলন ও ফলের মিষ্টতার দিক থেকে হাইব্রিড ল্যন ফাই জাতটির ফলন খুবই ভালো হয়েছে।

জেলার অন্যান্য উপজেলাতেও এই জাতগুলোর চাষ ছড়িয়ে দিতে চান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031