IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> খেলা >> সুজানগরে শেখ রাসেল নাইট ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কাঁচারীপাড়া রওশন ট্রের্ডাস

সুজানগরে শেখ রাসেল নাইট ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কাঁচারীপাড়া রওশন ট্রের্ডাস

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মথুরাপুর শেখ রাসেল স্মৃতি সংঘ নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সুজানগর কাচাঁরীপাড়া রওশন ট্রেডাস ক্রিকেট টিম।

সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এ নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে পাবনা বাশার মটরসকে পাঁচ উইকেটে হারিয়ে কাচাঁরীপাড়া রওশন ট্রেডার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন, সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান। খেলা শেষে মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল।

প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব।

বিশেষ অতিথি ছিলেন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ও পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, আব্দুস সাত্তার প্রাং, সরদার তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক চাঁদু, সুজানগরের ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

এছাড়াও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম, আশিক, রাকিব, মতিউর, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা, আব্দুস সোবাহান, কাঁচারীপাড়া ক্লাবের শাহীন, মিন্টু, বাদশা, সাইফুল, চন্দনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

খেলাটি পরিচালনা করেন, সবুজ, নিলু, আমিরুল ও সোহাগ। ধারা বর্ণনায় ছিলেন মিতুল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news