IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন‘রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হবে’দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকমহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনমহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা‘বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই’সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিতরাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরুদুর্গাপুরে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কারবাগমারায় চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন: ৭ মাসের শিশু উদ্ধার, মূল আসামি গ্রেপ্তারবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে রাতেও অভিযান, কৃষিজমি রক্ষায় সতর্ক প্রশাসননওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতারমাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়, ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুর
Home >> খেলা >> ‘রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হবে’

‘রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হবে’

‘রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হবে’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সোনালী অতীত ক্লাব আয়োজিত রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ মাস্টার্স কাপ ফুটবল (এমসিএফ) টুর্ণামেন্ট -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে হাইটেক পার্ক সংলগ্ন মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্ণামেন্ট এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণ ও বিকাশে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে উল্লেখ করে রাসিক প্রশাসক বলেন, অতীতে রাজশাহীর ক্রীড়াঙ্গন থেকে বহু জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে এসেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর উন্নয়নে অসমাপ্ত অনেক কাজ রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। হাইটেক পার্কের সামনে গুলজারবাগ লেকে দৃষ্টিনন্দন ফোয়ারা স্থাপন করা হবে, যা ভবিষ্যতে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে।

রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী নগরী ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। এই সুনাম আরও বৃদ্ধি করে বিশ্ব দরবারে রাজশাহীকে তুলে ধরতে চাই। পাশাপাশি, রাজশাহী মহানগরীকে দেশের শ্রেষ্ঠ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় হাইটেক পার্ক সংলগ্ন মিনি স্টেডিয়ামের গেট ও গ্যালারি নির্মাণে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ এর ম্যানেজিং ডিরেক্টর মো: উজ্জল কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার্স কাপ ফুটবল (এমসিএফ) টুর্ণামেন্টের আহ্বায়ক ও সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন। টুর্ণামেন্টে চারটি ফুটবল দল অংশ নিয়েছে। মাস্টার্স কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news