IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> খেলা >> মান্দায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন পরানপুর

মান্দায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন পরানপুর

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালক ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে পরানপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে কশব ইউনিয়ন।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধের খেলায় কশব ইউনিয়ন ১-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলায় পরানপুর ইউনিয়ন গোল দিয়ে সমতা আনে। পরে ট্রাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে পরানপুর ইউনিয়ন অনুর্ধ্ব ১৭ দল।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।

সভায় অন্যদের বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, বীরমুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব আফছার আলী, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব।

এসময় উপস্থিত ছিলেন, পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল, কশব ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, প্রধান শিক্ষক আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল মারুফ প্রমূখ।

পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031