ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রয়াত ইউপি চেয়ারম্যান শাজাহান আনসারী (মামলত) স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর পৌর এলাকার ইসলামনগর র্যাপিড কিংস।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম শাহ্জামাল আনসারী মেমোরিয়াল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কাজিগ্রাম উত্তরপাড়া একতা নাইস ক্লাবকে পরাজিত করে।
পরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজিগ্রাম স্বরুপ সংঘ ও পাঠাগারের সভাপতি মোজাম্মেল হক মামুন।
প্রধান অতিথি ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন।
বক্তব্য দেন, গ্রাম উন্নয়ন কমিটির উপদেষ্টা আমজাদ হোসেন (মন্টু মাস্টার), জীবনবীমা কর্পোরেশন রহনপুর শাখার উন্নয়ন ম্যানেজার ও সমাজসেবক ডাঃ মজিবুর রহমান, শিক্ষক আমিনুল ইসলামসহ অন্যরা।
পরে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন, প্রধান অতিথি ইউএনও আসমা খাতুন।


