IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> খেলা >> লিড নিউজ >> টাইগারদের দুর্দান্ত জয়

টাইগারদের দুর্দান্ত জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানদের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়। আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের শুরুটা হয়েছিল হার দিয়ে। তাতে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা জাগে। বাঁচামরার ম্যাচে আজ পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

স্কোরবোর্ড অনুযায়ী আফগানিস্তানের দরকার ছিল ৩৩৫ রান। আর বাংলাদেশের জন্য লক্ষ্য ছিল ২৭৯ রানেই অলআউট করা। ৩৩৪ রানের বড় সংগ্রহের পর সমীকরণ ছিল সহজ।

এশিয়া কাপের সুপার ফোরে যেতে হলে বাংলাদেশকে জিততে হবে ৫৫ কিংবা তারচেয়ে বেশি রানের ব্যবধানে। হাতের নাগাল থেকে পায় ছুটে যাওয়া ম্যাচে সেই কাজটাই মনে হচ্ছিল অসম্ভব। কিন্তু বাংলাদেশ ম্যাচে ফিরেছে। বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে সুপার ফোরের অংশগ্রহণ।

রহমত শাহ ৫৭ বলে ৩৩ রান করে ফিরেছেন। তাসকিন তাকে বোল্ড করেছেন। ইব্রাহিম জাদরান ৭৪ বলে ১০ চার ও এক ছক্কায় ৭৫ রান করে আউট হয়েছেন। হাসানের বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিক। এর আগে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১ রান করে শরিফুলের বলে লেগ বিফোর হয়েছেন।

সবাইকে অবাক করে দিয়ে আজ ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গী হয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৬০ রানের সফল ওপেনিং জুটির পর দুর্দান্ত এক সেঞ্চুরিও করেছেন তিনি। এরপর টাইগারদের দ্রুত দুই উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েছেন ১৯৪ রানের রেকর্ড জুটি, শতক হাঁকিয়েছেন শান্ত নিজেও। দুই টপ অর্ডারের জোড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রানের সংগ্রহ পায় টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারার পর এই ম্যাচে একাদশে তিন বদল আনে বাংলাদেশ। গত ম্যাচে অভিষিক্ত তানজিদ তামিম, অভিজ্ঞ বোলার মোস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার শেখ মেহেদীর জায়গায় দলে আসেন আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। তামিমের জায়গায় নতুন কোনো ওপেনার না নিয়ে ওপেনিং জুটিতে ‘এক্সপেরিমেন্ট’ করার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব-হাথুরু। মেহেদী হাসান মিরাজকে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে ব্যাট হাতে নামতে দেখে সেটারই সার্থকতা মেলে।

এর আগে মাত্র একবারই ওপেন করতে নেমেছিলেন মিরাজ। ভারতের বিপক্ষে গত এশিয়া কাপের সে ম্যাচে লিটন দাসের সঙ্গে সেঞ্চুরি জুটি গড়েছিলেন মিরাজ। আজ এই অলরাউন্ডার আরও ঝলসে উঠলেন যেন। মুজিব-ফারুকীদের প্রথম থেকে দেখেশুনে খেলা মিরাজ ইনিংস এগোনোর সঙ্গে সঙ্গে হাত খুলেছেন। শেষমেশ আঙ্গুলের ব্যথায় অবসর নেয়ার আগে সেঞ্চুরি করেছেন, ১১২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন।

তাকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। ১০৫ বলে ৯ চার আর দুই ছক্কায় সাজানো শান্ত’র ১০৪ রানের ইনিংসটা শেষ হয়েছে দুর্ভাগ্যজনক এক রানআউটে। কিছুদিন আগেই বাবা হওয়া, ছেলেকে উৎসর্গ করা ইনিংসটা না হয় আরেকটু বড় হতো! এর আগে বাংলাদেশের একই ইনিংসে জোড়া সেঞ্চুরির ঘটনা ঘটেছিল চারবার।

শেষদিকে ১৮ বলে সাকিবের অপরাজিত ৩২, ১৫ বলে মুশফিকের ২৫ আর ৬ বলে শামীমের ১১ রান ৩৩৪ রানে পৌঁছে দেয় বাংলাদেশকে। উইকেটশূন্য থেকেছেন রশিদ খান, মোহাম্মদ নবী ও ফজলহক ফারুকির মতো বোলাররা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031